নিজস্ব প্রতিনিধি, নদিয়া; তৃণমূল কাউন্সিলরকে অভিনব শাস্তি, মাথায় বিয়ের টোপর পরিয়ে জেলে বিয়ে করতে নিয়ে গেল জনতা। রানাঘাটে জনরোষে বিপাকে তৃণমূল কাউন্সিলর।
এবার আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে রানাঘাটের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার জয়দীপ দত্ত ওরফে বগাই কে ঘিরে জনরোষ রানাঘাটে। রানাঘাট চৌরঙ্গী মোড়ে কাউন্সিলরকে মাথায় টোপর পরিয়ে, বুকে পোস্টার লাগিয়ে হেনস্থা। পোস্টারে লেখা “জেলে বিয়ে করতে যাবে বগাই”।
অভিযোগ, ২০২২ সালে তৃণমূলের টিকিটে জয়লাভ করে কাউন্সিলর হন জয়দীপ দত্ত । কাউন্সিলর হওয়ার পর থেকেই প্রোমোটিং, জমি কেনা বেচায় তোলাবাজি সহ একাধিক বিষয়ে দুর্নীতিতে নাম জড়ায় তার। রানাঘাটে জনরোষের খবর পেতেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উদ্ধার করে কাউন্সিলরকে। বর্তমানে গ্রেফতার না হলেও অভিযুক্ত কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। যদিও এই ঘটনার নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।