Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডিজে মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ, মঙ্গলবারই অভিষেকের কণ্ঠস্বর নমুনা নেবে সিআইডি!

ডিজে মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ, মঙ্গলবারই অভিষেকের কণ্ঠস্বর নমুনা নেবে সিআইডি!

Online Desk জুন 30, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ বিদেশযাত্রা-মামলার পর ডিজে কাণ্ডেও অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ করল হাইকোর্ট। সেকারণে আজই অর্থাৎ মঙ্গলবারই অভিষেককে কণ্ঠস্বরের পরীক্ষার জন্য হাজিরা দিতে হতে পারে। ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বর নমুনা পরীক্ষা করে দেখতে চায় সিআইডি। সেই মতো আদালতের অনুমতিও পান তদন্তকারীরা। এতে আপত্তি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তাতে যদিও বিশেষ কিছু লাভ হয়নি।
গত সপ্তাহেই আদালতের ছাড়পত্র পেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে যায় সিআইডি। আদালত যে অনুমতি দিয়েছে, সেই সংক্রান্ত অর্ডারের কপি দিতেই গেছিলেন তারা। ৩০ জুন অর্থাৎ আজই হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে নোটিসে। সেই মতোই পরীক্ষা হতে পারে আজ। বিধাননগর কোর্টে সাংসদের ভয়েস টেস্ট করবে তদন্তকারীরা।
এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। দ্রুত শুনানির আর্জি জানালেও তা খারিজ হয়ে যায়। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, আজ এই মামলাটি শুনবেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনের প্রচারে তীব্র হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”
অভিষেকের এই মন্তব্যকে উস্কানিমূলক দাবি করে বাগুইআটির এক স্থানীয় বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করেন। পরবর্তীতে মামলার গুরুত্ব বুঝে তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয় রাজ্যের অধীনস্থ তদন্তকারী সংস্থা সিআইডি-র হাতে।

Post Views: 50

Continue Reading

Previous: কাউন্সিলরকে টোপর পরিয়ে জেলের পথে বরযাত্রী জনতা, জনরোষের মুখে বিপাকে তৃণমূল নেতা
Next: হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পদক্ষেপ পুলিশের, ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.