Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পদক্ষেপ পুলিশের, ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ

হুমায়ুনের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্যে পদক্ষেপ পুলিশের, ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ

Online Desk জুন 30, 2026
humayun-s.jpg

ওঙ্কার ডেস্ক: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে । তার ২৪ ঘন্টা যেতে না যেতে এবারনওদার বিধায়কের বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুটি পৃথক মামলায় তাঁকে ৩ ও ৫ জুলাই থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ।

পুলিশের এই পদক্ষেপ প্রসঙ্গে বিধায়ক হুমায়ুনকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই মুহূর্তে বাড়িতে নেই, তাই পুলিশের তরফে কী নোটিস দেওয়া হয়েছে সে বিষয়ে তাঁর জানা নেই। পুলিশের তলবে সাড়া দিয়ে কি থানায় হাজিরা দেবেন? এই প্রশ্নের জবাবে হুমায়ুন বলেন, নোটিস হাতে পেলে হাজিরা দেবেন কি না তা নিয়ে ভাববেন। উল্লেখ্য, গত শুক্রবার রেজিনগরের কাশীপুর এলাকায় এক জনসভায় ভাষণ দেন নওদার বিধায়ক। সেখানে তিনি বিতর্কিত মন্তব্য করেন। হুমায়ুন কবীর বলেন, ‘বিজেপি জিতেছে, সরকার গড়েছে, ভালো কথা। কিন্তু মুর্শিদাবাদে হেরেও দু, একজন এমন আস্ফালন দেখাচ্ছেন যেন তাঁরাই বিধায়ক। এই আস্ফালনটা কমান। আমি যখন মুসলমানদের জড়ো করে করে স্যাটাভাঙা মার শুরু করব না, পালানোর পথ পাবেন না।’ তিনি আরও বলেন, ‘কেস হবে? ওরকম কেস আমাদের বিরুদ্ধে অনেক আছে।’

সোমবার বিধানসভায় হুমায়ুনের মন্তব্য নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘যথেষ্ট হয়েছে। এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসেছে। মনে রাখবেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন। দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে সেসময় যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। এখন এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি।’ শুভেন্দু অধিকারীর সেই হুঁশিয়ারির পর এবার পদক্ষেপ করল পুলিশ।

Post Views: 28

Continue Reading

Previous: ডিজে মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ, মঙ্গলবারই অভিষেকের কণ্ঠস্বর নমুনা নেবে সিআইডি!
Next: ট্রাইবেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.