ওঙ্কার ডেস্ক: এবার বড়সড় ভাঙন শিউলি গ্রাম পঞ্চায়েতে। পদত্যাগ করলেন প্রধান অরুণকুমার ঘোষ। তাঁর সঙ্গে ইস্তফা দিলেন তৃণমূলের আরও সাত সদস্য। বারাকপুর ২ নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তাঁরা। পাশাপাশি এদিন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও ইমেলে পদত্যাগপত্র পাঠান।
অরুণ কুমার ঘোষ জানান, “বিধানসভা নির্বাচনে এই এলাকায় মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছেন। তাই সেই জনরায়কেই মর্যাদা দিতেই স্বেচ্ছায় পদ ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” আগামিদিনে আরও কয়েকজন সদস্য পদত্যাগ করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে সূত্রের খবর, ইতিমধ্যেই ই-মেলে পদত্যাগপত্র পাঠিয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। এর আগে ওই পুরসভার দুই কাউন্সিলরও পদত্যাগ করেছিলেন। ফলে উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জনপ্রতিনিধিদের ইস্তফার তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে।
উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূলের।