Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, গ্রেফতার হুমায়ুনের সভার ৩ আয়োজক

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, গ্রেফতার হুমায়ুনের সভার ৩ আয়োজক

Online Desk জুন 30, 2026
HU.jpg

ওঙ্কার ডেস্কঃ হুমায়ুনের স্যাটা ভাঙা মন্তব্য নিয়ে বিধানসভায় মন্তব্য পেশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভায় শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করল পুলিশ। গ্রেফতার করা হল নওদার বিধায়ক হুমায়ুন কবীরের ‘বিতর্কিত’ সভার তিন আয়োজককে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম গোলাম মোস্তাফা, মোহাম্মদ আমিনুক হক এবং আনিসুর রহমান। সোমবার রাতে দুটি পৃথক অভিযানে তাঁদের গ্রেফতার করে পুলিশ।
মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুরে সভা করেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন। সেখানে বক্তৃতার সময়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। তা নিয়ে মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানার জোড়া এফআইআর-ও রুজু হয়।
হুমায়ুনের মন্তব্য বিতর্কের আঁচ পড়ে বিধানসভায় অধিবেশনেও।

সোমবার বিধানসভায় পুলিশি ‘অ্যাকশনের’ হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। হুমায়ুনকে নিশানা করে তিনি বলেন, “যারা ওঁকে ডেকেছিল, তাদের আগে তুলব, তার পর আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, “এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর।’’

গোলাম এজেইউপির কাশীপুর ২ অঞ্চলের সভাপতি। আনিসুর ধরা পড়েছেন শক্তিপুর থানার পুলিশের হাতে। তিনি এজেইউপির বেলডাঙা ২ ব্লকের আহ্বায়ক। পুলিশ সূত্রে খবর, ধৃত আমিনুলের বাড়ি রেজিনগরের লোকনাথপুর গ্রামে। অন্য দিকে ‘মূল উদ্যোক্তা’ গোলাম কাশীপুর এলাকার বাসিন্দা।

রেজিনগরের সভায় হুমায়ুন কী মন্তব্য করেছিলেন, তা সোমবার বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘মাননীয় হুমায়ুন কবীর যে বক্তৃতা করেছেন, তা পড়ে শোনাচ্ছি। ২৬ জুন বলেছেন। তিনি বলছেন, ‘এই যে অনামিকা ঘোষ ভোটে হেরে মনে করছেন আমি এমএলএ। এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছেন! তা আমি শুভেন্দুকে বলেছি, আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে ভাল কথা! মুর্শিদাবাদে আস্ফালনটা কম করবেন। আমি যে দিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, এমন স্যাঁটাভাঙা মার শুরু করব, যে ময়দানে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। বহরমপুরের সেন্ট্রাল জেলের যা আয়তন, তাতে ৪৭০০-৪৮০০ জনের বেশি ধরে না। লাফিয়ে লাফিয়ে লোককে রাস্তায় নিয়ে নামাব, স্যাঁটাভাঙা মারব…।’’ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, হুমায়ুন যে ভাষায় বক্তৃতা করেছেন, তা করার ক্ষমতা তাঁকে কেউ দেয়নি।
উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে ড্যামেজ কন্ট্রোলে মুখ খুলেছিলেন হুমায়ুনও। হুমায়ুনের কথায়, “যাঁরা নবাগত বিজেপি, ৪ মে-র পরে যাঁরা বিজেপি হয়েছেন, তাঁরা যে ভাবে এলাকায় অশান্তি অত্যা চার করেছেন, তার বিরুদ্ধে বলেছি। তাতে যদি আমাকে গ্রেফতার করা হয়, হবে।’

Post Views: 45

Continue Reading

Previous: হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ড, বাজ পড়ে পাইপলাইনে আগুন, ঝলসে গেলেন ৩৫ জন
Next: সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে ফের ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.