Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ড, বাজ পড়ে পাইপলাইনে আগুন, ঝলসে গেলেন ৩৫ জন

হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিকাণ্ড, বাজ পড়ে পাইপলাইনে আগুন, ঝলসে গেলেন ৩৫ জন

Online Desk জুন 30, 2026
FIRE.1111.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোর রাতে বাজ পড়ে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
সূত্রের খবর, এই দুর্ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শ্রমিকদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। সেই ৫ জন সহ বেশ কিছু জনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল ঘটনাস্থলে যান। বিধায়ক জানান, প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে এবং আহতদের চিকিৎসার জন্য সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাইপলাইনটি ঠিক কী কারণে ফেটে গেল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান করা হচ্ছে, বজ্রপাতের জেরেই এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, রেললাইনের ঠিক পাশেই এই ঘটনা ঘটায় রেল চলাচল সাময়িক ভাবে ব্যহত হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে দুর্ঘটনাস্থল সংলগ্ন বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সব হারানো পরিবার গুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন হলদিয়ার বিধায়ক।
হলদিয়া পেট্রোকেমিক্যালের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমস্ত কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করাই মূল লক্ষ্য।

Post Views: 58

Continue Reading

Previous: উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা, দক্ষিণেও বাড়বে বৃষ্টি!
Next: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ, গ্রেফতার হুমায়ুনের সভার ৩ আয়োজক

সম্পর্কিত গল্প

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026

You may have missed

Mothabari.jpg

মোথাবাড়ি কাণ্ডে ২৩ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

Online Desk জুন 30, 2026
Calcutta-highcourt-1280.jpg

বিজেপি জমানায় বেড়েছে অভিযুক্তদের ওপর ডিম ছোড়ার ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Online Desk জুন 30, 2026
P-1.jpg

ট্রাইবেকারে বিশ্বকাপ থেকে ছুটি জার্মানি, নেদারল্যান্ডসের ! বিশ্বকাপের রাউন্ড ১৬য় প্যারাগুয়ে, মরক্কো

Online Desk জুন 30, 2026
court.jpg

স্বস্তি মিলল না অভিষেকের পিএ সুমিতের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের

Online Desk জুন 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.