Skip to content
আগস্ট 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

ওঙ্কার ডেস্ক: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের বীরভূমে অগ্নিকাণ্ডের জেরে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।’

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘তারাপীঠে ঘটে যাওয়া আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন এবং সর্বস্বান্ত হয়েছেন, ঈশ্বর তাঁদের এই অসহনীয় শোক সহ্য করার শক্তি দিন। পাশাপাশি, যাঁরা বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য কামনা করছি।’

উল্লেখ্য সোমবার ভোর প্রায় সাড়ে ৪টে নাগাদ তারাপীঠ থানার কাছেই ‘বিদেশিনী’ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হোটেলের গ্রাউন্ড ফ্লোর থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমোচ্ছিলেন।
আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ধোঁয়া। ধোঁয়ায় ঘুম ভাঙে হোটেলের আবাসিকদের। ততক্ষণে আগুন অনেকটাই ভয়াবহ আকার নেয়।

Post Views: 43

Continue Reading

Previous: যন্তর মন্তরে আন্দোলনের পর পদত্যাগ গুজরাটের পুলিশকর্মীর, বিজেপি ও আরএসএস-এর জন্য নিজেকে উৎসর্গ করার ঘোষণা
Next: বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026

You may have missed

1000365972.jpg

ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বদলাতে পারে ব্যানার, মমতার বদলে নেতাজি-ক্ষুদিরামের ছবি?

Online Desk আগস্ট 17, 2026
1000365970.jpg

কলকাতা পুরসভায় বাড়ছে ওয়ার্ড, ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রক্রিয়া শেষের পথে

Online Desk আগস্ট 17, 2026
1000215819.jpg

বিধায়কদের সই জাল মামলায় স্বস্তি অভিষেকের, ৩০ নভেম্বর পর্যন্ত ‘রক্ষাকবচ’ হাইকোর্টের

Online Desk আগস্ট 17, 2026
1000365961.webp

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ মোদী-মমতার

Online Desk আগস্ট 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.