Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘তৃণমূল কেন্দ্রের কাজে বাধা দিচ্ছে বাংলায়’, শাসকদলকে নিশানা মোদীর

‘তৃণমূল কেন্দ্রের কাজে বাধা দিচ্ছে বাংলায়’, শাসকদলকে নিশানা মোদীর

Online Desk এপ্রিল 12, 2026
modi-siliguri.jpg

ওঙ্কার ডেস্ক: ‘কেন্দ্র সরকার বাংলার জন্য উন্নয়ন করতে চায়। কিন্তু তা করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস।’ শিলিগুড়িতে নির্বাচনী জনসভা থেকে এমনটাই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়াফুল শিবিরকে আক্রমণ করার পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিজেপি বঙ্গে ক্ষমতায় এলে দ্বিগুণ গতিতে পশ্চিমবঙ্গে উন্নয়ন হবে।
শিলিগুড়ির নির্বাচনী জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেন, ‘আপনাদের প্রধান সেবক বাংলার উন্নয়নের জন্য সবরকম চেষ্টা করছে। কিন্তু তৃণমূল কেন্দ্রের সব কাজে বাধা দিচ্ছে। পোরবন্দর থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত পূর্ব-পশ্চিম করিডরের কাজও এই কারণেই এখনও হয়নি। বিজেপি ক্ষমতায় এলে দ্বিগুণ গতিতে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা উত্তরবঙ্গের জন্য অনেক ঘোষণা করেছি। ক্যানসার হাসপাতাল, ফ্যাশন ইনস্টিটিউট, আইআইটি-র মতো প্রতিষ্ঠান এখানে তৈরি করা হবে।’ সেই সঙ্গে মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে এদিন ঘোষণা করেন মোদী।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সংকল্পপত্র প্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মহিলা ও বেকার যুবক যুবতীদের জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। যা নিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক সাংবাদিক বৈঠক করে বলেন, একাধিক রাজ্যে এনডিএ সরকার ক্ষমতায় রয়েছে। তাই বাংলার জন্য গালভরা প্রতিশ্রুতি না দিয়ে সেখানে এই সমস্ত কাজগুলি বিজেপি করে দেখাক।

Post Views: 102

Continue Reading

Previous: বিএসএফ জওয়ান খুনের পর মণিপুরে ২১টি বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তা বাহিনী, বাজেয়াপ্ত ১৩টি আইইডি
Next: পশ্চিমবঙ্গের পর টার্গেট দিল্লি, তৃণমূলের সংকল্পের কথা জানালেন মমতা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.