Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পশ্চিমবঙ্গের পর টার্গেট দিল্লি, তৃণমূলের সংকল্পের কথা জানালেন মমতা

পশ্চিমবঙ্গের পর টার্গেট দিল্লি, তৃণমূলের সংকল্পের কথা জানালেন মমতা

Online Desk এপ্রিল 12, 2026
mamata-onda.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে তত উত্তেজনার পারদ চড়ছে বঙ্গে। নির্বাচনী প্রচারে ঝড় তুলতে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পিছিয়ে নেই শাসকদল তৃণমূল কংগ্রেসও। রবিবার বাঁকুড়ার ওন্দার জনসভা থেকে জোড়াফুল শিবিরের পরবর্তী টার্গেট নির্ধারণ করে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গ জয়ের পর, দিল্লির মসনদ থেকে তিনি বিজেপিকে সরাবেন।

বাঁকুড়ার ওন্দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন, সেদিকেই তাকিয়ে ছিলেন জোড়াফুল শিবিরের কর্মীরা। ভাষণ শুরুর পর মমতা বলেন, ‘বাংলা জয় করে দিল্লি থেকে বিজেপি সরকারকে হটাব। এটাই আমাদের সংকল্প।’ পাশাপাশি মানুষকে তিনি নতুন সংকল্প নেওয়ার পরামর্শ দেন। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘নববর্ষ আসছে। পয়লা বৈশাখের দিন সংকল্প করবেন বিজেপি-কে বিদায় দেওয়ার জন্য।’

এদিন সভা থেকে এসআইআর নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নিয়ে তিনি বলেন, ‘ওদের প্রথম খেলা ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া। সোনার বাংলা গড়তে হলে, বাংলার ভোটারদের নাম কেন বাদ দিচ্ছ? এই লিস্টেই জিতে তো প্রধানমন্ত্রী হয়েছ, এই লিস্টে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকত, তাহলে এই লিস্টে তবে কেন বাংলায় ভোট হল না? তা হলে তুমি অনুপ্রবেশকারীর ভোটে জিতেছ? তোমাদের তো পদত্যাগ করা উচিত।’

Post Views: 111

Continue Reading

Previous: ‘তৃণমূল কেন্দ্রের কাজে বাধা দিচ্ছে বাংলায়’, শাসকদলকে নিশানা মোদীর
Next: ‘শান্তিচুক্তি ব্যর্থতার নেপথ্যে থাকবে ভান্স’ বিতর্কিত মন্তব্য ট্রাম্পের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.