Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক

নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক

Online Desk আগস্ট 12, 2026
netaji.png

ওঙ্কার ডেস্ক: বীরভূমের রামপুরহাটে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পরিচিত একটি রাস্তার নাম বদলে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার ঘটনায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রামপুরহাট পুর এলাকার পাঁচমাথা মোড় থেকে ঝনঝনিয়া পুল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তা এত দিন ‘নেতাজি সুভাষ রোড’ নামে পরিচিত ছিল। সম্প্রতি রাস্তার ধারে গেরুয়া রঙের নতুন একটি ফলক বসিয়ে সেখানে ‘ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী রোড’ নাম লেখা হয়েছে। নতুন ফলক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা।
ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে, আদৌ কি নিয়ম মেনে রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে? কারণ রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের দাবি, পুরসভা এই নাম পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি। পুরসভা সূত্রে জানা গিয়েছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাস্তার নামকরণের জন্য বিজেপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল ঠিকই, কিন্তু সেই আবেদন এখনও পুরবোর্ডের অনুমোদন পায়নি। নিয়ম অনুযায়ী, রাস্তার নাম পরিবর্তনের আগে পুরবোর্ডে প্রস্তাব পাশ এবং পরবর্তী পর্যায়ে প্রশাসনিক অনুমোদনের প্রয়োজন হয়। ফলে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই নতুন নামের ফলক বসানো নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে বিজেপি বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য, পুরসভার নথিতে ওই রাস্তার নাম সম্পর্কে তাঁরা নির্দিষ্ট কোনও তথ্য পাননি। তাঁর দাবি, পুরসভার চেয়ারম্যানের উপস্থিতিতেই নতুন নামকরণ করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি বিজেপির যথেষ্ট শ্রদ্ধা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ফলে একদিকে পুরসভার বক্তব্য, অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি দুইয়ের মধ্যে স্পষ্ট মতবিরোধ দেখা দিয়েছে।
ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বাম ও কংগ্রেস। সিপিএমের পক্ষ থেকে রামপুরহাট পুরসভা এবং মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাদের দাবি, অবিলম্বে রাস্তার পুরনো নাম ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি রামপুরহাট শহরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি দিয়ে পোস্টারও দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে, একজন বিধায়ক নিজের উদ্যোগে কোনও রাস্তার নাম পরিবর্তন করতে পারেন কি না। বিরোধীদের অভিযোগ, জাতীয় স্তরের এক স্বাধীনতা সংগ্রামীর নামে থাকা রাস্তার নাম পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Post Views: 19

Continue Reading

Previous: ‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

সম্পর্কিত গল্প

ayushman-card-sam.png

‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

Online Desk আগস্ট 12, 2026
1000327182.jpg

কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, হাওড়ায় ৬৮, বিল পেশ বিধানসভায়

Online Desk আগস্ট 12, 2026
vijay-tvk.png

আসন পুনবিন্যাস বিল পাসে চরম বিরধিতা বিজয়ের সরকারের

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

netaji.png

নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক

Online Desk আগস্ট 12, 2026
ayushman-card-sam.png

‘আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন’, মৃত্যুর ৪২ দিন পর পরিবারকে ম্যসেজ ‘আয়ুষমান যোজনা’-র তরফ থেকে

Online Desk আগস্ট 12, 2026
1000327182.jpg

কলকাতায় ওয়ার্ড বেড়ে ২০৯, হাওড়ায় ৬৮, বিল পেশ বিধানসভায়

Online Desk আগস্ট 12, 2026
vijay-tvk.png

আসন পুনবিন্যাস বিল পাসে চরম বিরধিতা বিজয়ের সরকারের

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.