Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধর্ষণ রোধে সমাজে আধ্যাত্মিক জাগরণ জরুরি: মুখ্যমন্ত্রী

ধর্ষণ রোধে সমাজে আধ্যাত্মিক জাগরণ জরুরি: মুখ্যমন্ত্রী

Online Desk আগস্ট 12, 2026
1000363468.jpg

ওঙ্কার ডেস্ক: ধর্ষণের মতো জঘন্য অপরাধ রুখতে আধ্যাত্মিকতায় জোর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। রাজ্যে আধ্যাত্মিক জাগরণ সুনিশ্চিত করতে সনাতন প্রতিষ্ঠানগুলির পাশে থাকার আশ্বাস রাজ্যের প্রশাসনিক প্রধানের। তাঁর মতে, আরজি করের মতো মর্মান্তিক ও নিন্দনীয় ঘটনা রুখতে সমাজের নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ অত্যন্ত জরুরি।

বুধবার আদ্যাপীঠ মন্দির দর্শনে যান মুখ্যমন্ত্রী। এদিন তাঁকে প্রসাদী মালা পরিয়ে অভ্যর্থনা জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। বিশ্বশান্তি কামনায় মন্দিরে তিনি বিশেষ পুজো ও আরতি করেন।
প্রার্থনার পাশাপাশি মন্দির প্রাঙ্গণের গোশালা ঘুরে দেখেন শুভেন্দু অধিকারী। আদ্যাপীঠ যে অনাথ আশ্রম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে, সেগুলির কাজকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত কথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা কেবল সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি আধ্যাত্মিক রাজধানীও। তাঁর সরকার রাজ্যে আধ্যাত্মিক জাগরণ সুনিশ্চিত করতে সনাতন প্রতিষ্ঠানগুলির পাশে থাকবে। আরজি করের মতো মর্মান্তিক ও নৃশংস ঘটনা রুখতে সমাজের নৈতিক ও আধ্যাত্মিক জাগরণ জরুরি।’ সনাতন প্রতিষ্ঠানের মূলেই নিঃস্বার্থ সেবার মানসিকতা রয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর ম্পতে, সাধারণ মানুষের কাছে গেরুয়া রঙের প্রকৃত গুরুত্ব, ত্যাগের মাহাত্ম্য এবং আধ্যাত্মিক মূল্যবোধ সঠিকভাবে পৌঁছে দেওয়া দরকার।

Post Views: 41

Continue Reading

Previous: নেতাজির নাম বদলে শ্যামাপ্রসাদের নামে বদলানো হল রাস্তা; উদ্বোধনে বিজেপি বিধায়ক
Next: বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা

সম্পর্কিত গল্প

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.