Skip to content
আগস্ট 12, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা

বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনার তদন্তে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা

Online Desk আগস্ট 12, 2026
1000363512.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর ১৪ মার্চ প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির সরকারি বাসভবন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার তদন্তে দোষী সাব্যস্ত হলেন ওই বিচারপতি। উদ্ধার হওয়া টাকার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। বিচারপতির বাসভবনে কাঁড়ি কাঁড়ি নগদ উদ্ধারের ঘটনায় তদন্তের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা প্যানেল গঠন করেছিলেন। সেই প্যানেলের তদন্তে এই তথ্য উঠে এসেছে।

২০২৫ সালের ১৪ মার্চ রাতে বিচারপতি ভার্মার সরকারি বাসভবনে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দমকলকর্মীরা একটি স্টোররুমে বিপুল পরিমাণ পোড়া নোট দেখতে পান। বুধবার সংসদে যে রিপোর্ট পেশ করেছে কমিটি, তাতে বলা হয়েছে, ‘নয়াদিল্লির ৩০, তুঘলক ক্রিসেন্টের সরকারি বাসভবনের একটি স্টোররুমে বিপুল পরিমাণ ৫০০ টাকার নোট পাওয়া যায়, যার কোনো বৈধ ব্যাখ্যা পাওয়া যায়নি। ওই নগদ টাকার উপস্থিতি, উৎস এবং মালিকানা সম্পর্কে বিচারপতি উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন।’ উদ্ধার হওয়া নগদ অর্থ সংক্রান্ত পরবর্তী তদন্ত প্রক্রিয়া নিয়েও প্যানেল প্রশ্ন তুলেছে।

রিপোর্টে বলা হয়েছে, ‘প্রমাণ সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। আইন অনুযায়ী সিল করার আগেই স্টোররুমের বিকৃতি ঘটানো হয়েছিল।’ সংসদীয় প্যানেল আরও জানিয়েছে, ‘পরবর্তীতে ওই নোটগুলোর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে কোনও ব্যাখ্যা মেলেনি।’

Post Views: 38

Continue Reading

Previous: ধর্ষণ রোধে সমাজে আধ্যাত্মিক জাগরণ জরুরি: মুখ্যমন্ত্রী
Next: নতুন গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি! গাড়ি নিয়ে পুকুরে পরে মৃত্যু মহিলার

সম্পর্কিত গল্প

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026

You may have missed

1000228777.jpg

তৃণমূল সরকারের ইস্যু করা ওবিসি-এ, ওবিসি-বি শংসাপত্র বাতিল হাইকোর্টের

Online Desk আগস্ট 12, 2026
NETAJI-SUBHASH-CHANDRA-BOSE.png

নেতাজির নামে হবে বিধায়ক সেবা কেন্দ্র, মাসে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk আগস্ট 12, 2026
1000363536.jpg

জেলের মধ্যে মৃত্যু হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের? বিস্ফোরক দাবি সাংবাদিকের

Online Desk আগস্ট 12, 2026
swami-nirgun.png

৯০০ থেকে ২৩৫! অস্তিত্বের সংকটে বাংলার প্রাচীন টোল শিক্ষা, পণ্ডিতদের ডেপুটেশন উচ্চশিক্ষামন্ত্রীর কাছে

Online Desk আগস্ট 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.