Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাংলায় নিপার উৎস কি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বিয়েবাড়ি! নিপা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

বাংলায় নিপার উৎস কি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বিয়েবাড়ি! নিপা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

Online Desk জানুয়ারি 15, 2026
nipah-2.jpg

ওঙ্কার ডেস্কঃ নিপা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। বাংলায় নিপা সংক্রমিত ২ স্বাস্থ্যকর্মীর অবস্থা খারাপ হওয়ার পর তাদের সংস্পর্শে আসা আরও দুই স্বাস্থ্যকর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু কিভাবে নিপায় আক্রান্ত হয়েছেন তারা! প্রাথমিক অনুসন্ধানে সংক্রমণের সম্ভাব্য উৎস হিসেবে উঠে এসেছে দু’টি বিষয়। এক, নদিয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী একটি গ্রামে যাতায়াত। দুই, টানা দু’দিন একসঙ্গে তাঁদের নাইট ডিউটি।
কেন্দ্রীয় রিপোর্টে আক্রান্তদের গতিবিধির উল্লেখ রয়েছে। সূত্রের খবর, গত ১৫ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে ওই মহিলা নার্স নদিয়ার ঘুগরাগাছি গ্রামে একটি পারিবারিক বিয়েতে যোগ দিতে গিয়েছিলেন। এরপর গত ১ থেকে ৩ জানুয়ারি ওই নার্সের প্রায় ১০২–১০৩ ডিগ্রি জ্বর, কাশি, তীব্র মাথাব্যথা, বমি ভাব এবং সারা শরীরে অস্বস্তি দেখা দেয়। ৩ জানুয়ারি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আরেকজন নার্স ২৭ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন। কাঁপুনি দিয়ে জ্বর আসে তাঁর। পরে ধীরে ধীরে অবস্থার অবনতি হয়।
নিপা সংক্রমণ নিয়ে সতর্ক প্রশাসন। রাজ্যে নিপা সংক্রমণের আশঙ্কা বাড়তেই নজরদারি, আইসোলেশন এবং পরীক্ষার পরিসর দ্রুত বাড়ানো হয়েছে। স্বাস্থ্য দফতর ও কেন্দ্রীয় টিম পরিস্থিতির উপর নজর রাখছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা নার্সের সংস্পর্শে আসা অন্তত ১৪ জনের রক্তের নমুনা এইমস-এ পাঠানো হয়েছে। পাশাপাশি বারাসতের ওই বেসরকারি হাসপাতালের অন্তত ২২ জন স্টাফকে কোয়ারান্টিনে রাখা হয়েছে বলে খবর। পরিস্থিতি অনুযায়ী এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Post Views: 165

Continue Reading

Previous: গান্ধীর ব্যবহার করা ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দে নিষেধাজ্ঞা হরিয়ানা সরকারের
Next: নাজমুল ইসলাম পদত্যাগ না করলে মাঠে নামবে না বাংলাদেশের ক্রিকেট টীম; ফের চর্চায় পদ্মাপারের দল

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.