Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গান্ধীর ব্যবহার করা ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দে নিষেধাজ্ঞা হরিয়ানা সরকারের

গান্ধীর ব্যবহার করা ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দে নিষেধাজ্ঞা হরিয়ানা সরকারের

Online Desk জানুয়ারি 15, 2026
20260115_125610.jpg

ওঙ্কার ডেস্ক: ইতিহাস থেকে গান্ধীর নাম নিশানা মুছে দিতে তৎপর বিজেপি। মহাত্মা গান্ধীর ব্যবহার করা ‘হরিজন’ ও ‘গিরিজন’ শব্দ প্রশাসনিক নথিতে আর ব্যবহার করা যাবে না বলে ফরমান জারি করল হরিয়ানার বিজেপি সরকার। সম্প্রতি ১০০ দিনের কাজ অর্থাৎ মনরেগা থেকে গান্ধীর নাম মুছে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার সেই পথে হাঁটল নয়াবব সিং সাইনির প্রশাসন।

মঙ্গলবার হরিয়ানার মুখ্যসচিবের তরফে নির্দেশিকা জারি করে এই দুই শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বলা হয়েছে, দলিত বা তফসিলি জাতি বোঝাতে হরিজন এবং তফসিলি উপজাতি বোঝাতে গিরিজন শব্দদুটি আর ব্যবহার করা যাবে না প্রশাসনিক নথিতে। বিজেপি শাসিত হরিয়ানা সরকারের যুক্তি, সংবিধানে এসসি-এসটিদের চিহ্নিত করতে ওই শব্দবন্ধ ব্যবহার করা হয়নি। তাই প্রশাসনিক নথি, চিঠি কিংবা বিজ্ঞপ্তিতে ওই শব্দগুলির ব্যবহার বন্ধ করতে হবে।

ইতিহাস অনুযায়ী, মহাত্মা গান্ধী ‘হরিজন’ শব্দটি ব্যবহার করতেন মূলত দলিতদের বোঝাতে। এই শব্দের অর্থ, ঈশ্বরের সন্তান। সমাজে যে ছোঁয়াছুঁয়ি নিয়ে বিভেদ ছিল তা দূর করতে ‘হরিজন’ শব্দটি ব্যবহার করেন তিনি। শুধু তাই নয় ১৯৩৩ সালে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন গান্ধী। যার নাম দেন তিনি ‘হরিজন’। আর ‘গিরিজন’ শব্দটি ব্যবহার করতেন তফসিলি উপজাতিদের বোঝাতে। উত্তর ভারতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের ‘গিরিজন’ বলা হয়। যদিও বাবাসাহেব আম্বেদকর ওই শব্দ দুটি ব্যবহার করেননি সংবিধানে।

Post Views: 171

Continue Reading

Previous: ইরানে যুদ্ধপরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রীকে ফোন আরাঘচির; পশ্চিম এশিয়ায় বাড়ছে উত্তেজনা
Next: বাংলায় নিপার উৎস কি বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামে বিয়েবাড়ি! নিপা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.