Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এগিয়ে উত্তরবঙ্গ, জনকল্যাণ-শিবিরে ৫৪টি প্রকল্পে নথিভুক্তকরণ উত্তরবঙ্গবাসীর

এগিয়ে উত্তরবঙ্গ, জনকল্যাণ-শিবিরে ৫৪টি প্রকল্পে নথিভুক্তকরণ উত্তরবঙ্গবাসীর

Online Desk জুন 15, 2026
SLGJPG-JANAKALYAN-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি ; সারা রাজ্যে জুড়ে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছে বিজেপি সরকার। বিগত দিনে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিবাদের কারণে বহু কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন সাধারণ মানুষ। তবে রাজ্যে পালা বদলের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। সেই লক্ষ্যেই ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যজুড়ে আয়োজিত হয়েছে তিনদিনব্যাপী জনকল্যাণ শিবির। এই শিবিরে মোট ১৮টি বিভাগের অধীনে ৫৪টি সরকারি প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত, কিষাণ বিকাশ-সহ একাধিক জনমুখী প্রকল্প।

সোমবার থেকে রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলা শহর সহ ব্লকগুলিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদ্বোধন করা হল কেন্দ্রিয় এবং রাজ্যে সরকারের প্রায় ৫৪ টি জনকল্যাণ মূলক পরিষেবায় নাম নথিভুক্ত করার শিবির, চলবে আগামী ১৭ জুন পর্যন্ত।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বিধায়ক দীনেশ সরকার এবং জলপাইগুড়ি সদর বিধায়ক অনন্ত দেব অধিকারী বলেন, একদিকে যখন নরেন্দ্র দামদর দাস মোদির ১২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দেশ সেবার নজির, সেই সঙ্গে দীর্ঘ ১৫ বছর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণ মূলক পরিষেবা থেকে বঞ্চিত করে রাখার অবসান ঘটলো আজ থেকে।

শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ৩ নম্বর বোরো অফিসের উদ্যোগে জনকল্যাণ শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি শিবির পরিদর্শন করে বিভিন্ন পরিষেবা ও সুবিধা গ্রহণে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।

এদিন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, রাজ্যের কোনও নাগরিক যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ এই ধরনের উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন বলেও তিনি জানান।

Post Views: 37

Continue Reading

Previous: ফেরত ৭-১ গোলে জিতলো জার্মানি ড্র করলো নেদারল্যান্ডস
Next: ম্যাচ শেষ হতে জাপান সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার

সম্পর্কিত গল্প

Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
humayun-babri-2.jpg

মমতাকে ফের বন্ধুত্বের বার্তা হুমায়ুনের, দুঃসময়ে তৃণমূলনেত্রীর পাশে থাকতে চান বহিষ্কৃত নেতা

Online Desk জুন 16, 2026

You may have missed

arrest-size.jpg

গণধর্ষনে অভিযুক্ত দুজনকে এনকাউন্টার উত্তরপ্রদেশ পুলিশের, পরে গ্রেফতার

Online Desk জুন 16, 2026
Untitled.png

ডাবল ইঞ্জিন সরকারের সময়ে অভিষেককে ম্যরাথন জিজ্ঞাসা তদন্তকারী সংস্থার

Online Desk জুন 16, 2026
ritabra-ta.jpg

১৮ তারিখ থেকে রাজ্যের বাজেট অধিবেশন, এখনও নাম ঠিক হল না ঋতব্রতদের দলের!

Online Desk জুন 16, 2026
Sougata_Amit.jpg

‘২০০০ তৃণমূল কার্যালয়ে ভাঙচুর, কুণালের উপর ডিম হামলা’, শাহকে চিঠি লিখে নালিশ সৌগতের

Online Desk জুন 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.