ওঙ্কার ডেস্কঃ এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে সেই তালিকায় ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ৯৯টি আসনেই নতুন ভোটারের সংখ্যা ‘শূন্য’! ৯৯টি কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ পূরণ করেননি। এই ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
সাড়ে সাত কোটি ভোটারের রাজ্যে ৯৯টি কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কমিশনের পক্ষেও অস্বস্তির। বিস্ময়কর এই পরিসংখ্যানের অন্যতম উদাহরণ নদিয়া। সেখানকার করিমপুর, তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, রানাঘাট উত্তর-পশ্চিম, শান্তিপুর, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর-পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা এবং বাদুড়িয়া। এই ১৪টি বিধানসভা কেন্দ্রে একজনও নতুন ভোটার নেই।
কমিশনের এক আধিকারিক জানান, “আমরা এতবার করে আবেদন করি। তারপরও যদি কেউ ফর্ম- ৬ ফিলআপ না করেন, সেক্ষেত্রে কমিশনেরই বা কী করার থাকতে পারে?” অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পরিস্থিতি ও প্রচারের অভাবেই মানুষের মধ্যে বিশেষত নতুন ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগে অনাগ্রহ দেখা যাচ্ছে। এই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
