Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হেরে যাওয়া অঞ্চলে প্রকল্পের টাকা দেবে না তৃণমূল, হুঁশিয়ারি শওকত মোল্লার

হেরে যাওয়া অঞ্চলে প্রকল্পের টাকা দেবে না তৃণমূল, হুঁশিয়ারি শওকত মোল্লার

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
S.24-BANGLAR-BARI-CLOSE-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, ভাঙড়: ভাঙড়ের হেরে যাওয়া তিনটি অঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতা শওকত মোল্লার। বিরোধী শিবিরকে হুমকি দিয়ে তিনি বলেন, বিরোধী দলকে সমর্থন করলে মিলবে না ঘরের টাকা। প্রকাশ্য মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক।
গত লোকসভা ভোটে ভাঙড়ের চালতাবেড়িয়া, শানপুকুর, পোলেরহাট ২ নম্বর, এই তিন অঞ্চলে হেরেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এই তিনটি অঞ্চলের বাংলার বাড়ি প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন শওকত মোল্লা। ভাঙড় এক নম্বর ব্লকের প্রাণগঞ্জ অঞ্চলে ১৫ ফেব্রুয়ারি মহা মিছিলের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ‘ভাঙড়ের তিনটি অঞ্চলে আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই তিনটি অঞ্চলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, আর বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা? মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তার মা-মাসি নিয়ে চালতাবেড়িয়া শানপুকুরে কিছু সমাজ বিরোধী টানাটানি করবে। আমরা বলছি, টাকা বন্ধ করে দিয়েছি। যদি হিম্মত থাকে, বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও! দেখি কত বাপের বেটা আছো।’
অন্য দিকে তৃণমূল বিধায়কের এই বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। শওকত মোল্লার বক্তব্যকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা উৎপল নস্কর। তিনি বলেন, এই বক্তব্যের মাধ্যমেই তৃণমূল প্রমাণ করছে এই দল সাধারণ মানুষের জন্য না। তৃণমূলের জমানায় এই রাজ্যে বিরোধীরা বিপদগ্রস্ত, বঞ্চিত। তিনি আরও বলেন, মানুষ ওদের বুঝে গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে বাকি কটা অঞ্চলও হাত ছাড়া হবে তৃণমূলের। সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে সরকারি প্রকল্পের টাকা এবং সুযোগ সুবিধা কি শুধুমাত্র তৃণমূলের সমর্থকদের জন্য?

Post Views: 190

Continue Reading

Previous: “অভিনয়ে নতুনত্ব নেই…” কাজের একঘেয়েমি থেকেই অভিনয় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পঙ্কজ ত্রিপাঠী’র!! আবার কবে পর্দায় ফিরবেন অভিনেতা?
Next: উত্তরপ্রদেশে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু কিশোরের, ক্ষোভে হাসপাতালে ভাঙচুর

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.