Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু কিশোরের, ক্ষোভে হাসপাতালে ভাঙচুর

উত্তরপ্রদেশে বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু কিশোরের, ক্ষোভে হাসপাতালে ভাঙচুর

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
vande.jpg

ওঙ্কার ডেস্ক: দ্রুতগতির ট্রেন বন্দে ভারতের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যুর পর তার পরিবারের লোকজন উত্তেজিত হয়ে হাসপাতালে ভাঙচুর করে বলে অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ইন্দিরা নগর রেলওয়ে ক্রসিংয়ের কাছে বন্দে ভারত ট্রেনের ধাক্কায় জখম হয় অঙ্কিত কুমার নামের ওই কিশোর। খবর পেয়ে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিশোরের মৃত্যুর পর তার পরিবারের লোকজন হাসপাতালে ঢুকে ভাঙচুর করে। চড়াও হয় মহিলা চিকিৎসকদের উপর। বাধ্য হয়ে আত্মরক্ষার জন্য মহিলা চিকিৎসকরা একটি শৌচাগারে লুকিয়ে থাকেন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। শাহজাহানপুরের পুলিশ সুপার (এসপি) রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, পরিবারের লোকজন সোমবার নিগোহি এলাকায় রাস্তায় দেহ রেখে অবরোধ করে। যদিও পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে অবশেষে।

সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল রাজেশ কুমার জানিয়েছেন, রবিবার অঙ্কিত নামে এক কিশোরকে আনা হয় জরুরি বিভাগে। চিকিৎসকরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে, ইসিজি করা হলেও কোনও হৃদস্পন্দন ধরা পড়েনি। তিনি আরও বলেন, অঙ্কিতের পরিবার হাসপাতালে এসে জরুরি বিভাগে ব্যাপক ভাঙচুর চালায়। তারা সরকারি নথি ছিঁড়ে ফেলে এবং ডাক্তারদের উপর চড়াও হয়।

Post Views: 216

Continue Reading

Previous: হেরে যাওয়া অঞ্চলে প্রকল্পের টাকা দেবে না তৃণমূল, হুঁশিয়ারি শওকত মোল্লার
Next: হাদির মৃত্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের কাছে সাহায্যের আর্জি বাংলাদেশ সরকারের

সম্পর্কিত গল্প

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.