ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে এস আই আর ইস্যুতে উত্তাল হয়েছে বাংলা। এবার ভোট প্রস্তুতি খতিইয়ে দেখতে জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল। রবিবার কলকাতায় আসবে প্রতিনিধিদলের সদস্যরা। আর আগামী সোমবার শহরে আসার কথা ফুল বেঞ্চের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
বৈঠকে ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের নিয়ে কোনও আলোচনা হয় কিনা সেদিকে নজর ওয়াকিবহাল মহলের। আদালত সূত্রে খবর, বুধবার পর্যন্ত সাড়ে ৪ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এদিকে কারোর ভোটাধিকার না কেড়ে সঠিক সময়ের মধ্যে ভোট করান সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ১০ তারিখ সুপ্রিম কোর্টে তার আভাস মিলতে পারে। কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে।
সূত্রের খবর, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের কর্তারা ফিরে যাওয়ার পর ১৫ অথবা ১৬ তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা।
বৃহস্পতিবারও ভোট প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও দফতরের ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে। কমিশন সূত্রে খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দু’দফায় বৈঠক হবে।
