Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন’, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

‘ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন’, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Online Desk এপ্রিল 16, 2026
supreme-court.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রাইব্যুনালের ছাড়পত্র পেলে সংশ্লিষ্ট ভোটার আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই রায় ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার দু দিন আগে অর্থাৎ ২১ এপ্রিলের মধ্যে যাঁদের নাম ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাবে, তাঁরাই ভোট দিতে পারবেন প্রথম দফায়। এ ছাড়া দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। এই পর্বের ভোটারদের জন্য সর্বোচ্চ আদালত জানিয়েছে, যাঁদের নাম ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাবে তাঁরা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন।

তবে শীর্ষ আদালত জানিয়েছে, যাঁদের নাম ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পাবে না, তাঁরা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সংবিধানের ১৪২ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। ভারতীয় সংবিধানের ১৪২ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে। এই ধারা প্রয়োগ করে সর্বোচ্চ আদালত আইনের সীমাবদ্ধতাকে ছাপিয়ে ন্যায়বিচারের জন্য সিদ্ধান্ত নিতে পারে। এর আগেও এসআইআর মামলায় ১৪২ ধারা প্রয়োগ করেছিল সুপ্রিম কোর্ট। বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট এই ধারা প্রয়োগ করেছিল।

উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় রাজ্যের ১৫২ কেন্দ্রে নির্বাচন হবে। এই কেন্দ্রগুলির মধ্যে যে ভোটারদের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে, তাঁদের মধ্যে যাঁদের নাম ২১ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ছাড়পত্র পাবে, তাঁরা ২৩ তারিখ ভোট দিতে পারবেন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪২ আসনে। দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনালে ছাড়পত্র পাওয়া ভোটাররা ২৯ তারিখ ভোট দিতে পারবেন।

Post Views: 139

Continue Reading

Previous: মধ্যপ্রদেশে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ কলেজ ছাত্রীকে; আটকাতে আসা বন্ধুকে বেধড়ক মারের অভিযোগ
Next: রুশ তেল ইস্যুতে মার্কিন কূটনীতির চাপে ভারত, প্রশ্নে পররাষ্ট্রনীতির স্বাধীনতা

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.