Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধানসভার আগে এসআইআর পর্বে সাংগঠনিক শক্তি পরীক্ষায় কতটা সফল শাসক তৃণমূল?

বিধানসভার আগে এসআইআর পর্বে সাংগঠনিক শক্তি পরীক্ষায় কতটা সফল শাসক তৃণমূল?

Online Desk ফেব্রুয়ারি 28, 2026
images-43.jpeg

ওঙ্কার ডেস্ক: গত বছর রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর পর থেকে মাঠে ময়দানে নেমে প্রতিবাদ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়ার বিরোধিতা করতে গিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা নির্বাচনের আগে এসআইআরকে কেন্দ্র করে রাজ্যে যে ভাবে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে জোড়াফুল শিবর, তা কার্যত নির্বাচনের আগে এক প্রকার শাসককদলের প্রস্তুতি দেখিয়ে দিয়েছে।

এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল সংগঠনকে ময়দানে নামিয়েছিল। তৃণমূলের এক বলেন, এসআইআর ইস্যুতে ভোটের একপ্রস্ত মহড়া হয়ে গিয়েছে আমাদের। জানুয়ারি-ফেব্রুয়ারিতে যে কাজ আমরা শুরু করতাম, সেটা নভেম্বরে শুরু করে দিয়েছি। যদিও তৃণমূল সূত্রের দাবি, এর জন্য পুরো কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনিই ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চলাকালীন সাংগঠনিক কাজ তদারকি করছেন। এমনকি নেতাদের জেলায় জেলায় পাঠিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। উদ্দেশ্য, গোটা বিষয়টি দেখভাল করা। তবে এসআইআর এর জন্য লাভ হয়েছে বলে তৃণমূল সূত্রে দাবি করা হলেও বিজেপি এ বিষয়ে খুব সাবধানী। পদ্ম শিবিরের এক নেতা বলেন, শনিবার তালিকা প্রকাশ হওয়ার পরেই তারা বলতে পারবেন তাদের লাভ না ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, বঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার লর থেকে মোদী সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে তোপ দেগেছিলেন তিনি। প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে প্রক্রিয়া চলার পর ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার চূড়ান্ত তালিকা প্রকাশ হতে চলেছে।

Post Views: 46

Continue Reading

Previous: তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় চমক, বাবুল–রাজীব–মেনকা–কোয়েল নতুন মুখ হিসেবে মনোনীত
Next: রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর টহল

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
FotoJet.jpg

তরুণ প্রজন্মের জন্য আমতায় কম্পিউটার শিক্ষা কেন্দ্র

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.