Skip to content
মার্চ 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গ্যাসের অভাবে বন্ধের মুখে জয়নগরে একাধিক মিষ্টির দোকান ও রেস্তোরাঁ

গ্যাসের অভাবে বন্ধের মুখে জয়নগরে একাধিক মিষ্টির দোকান ও রেস্তোরাঁ

Online Desk মার্চ 16, 2026
WhatsApp-Image-2026-03-16-at-4.40.28-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দিন যত এগোচ্ছে, গ্যাসের সঙ্কট ততই যেন প্রকট হচ্ছে। সাধারণ মানুষের রান্নাঘর তো বটেই, পাশাপাশি বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় নেই এলপিজির পর্যান্ত সাপ্লাই। এই পরিস্থিতিতে দোকান চালাতে হিমসিম খাচ্ছেন ব্যবসায়ীরা। দক্ষিণ চব্বিশ পরগনার বহড়ু বীণাপাণি মিষ্টান্ন ভান্ডারে ঢুঁ মেরে দেখা গেল তারাও গ্যাস সঙ্কটের শিকার। এই দোকানের মালিক গণেশ দাস বলেন বেশ কিছুদিন ধরেই সমস্যা সৃষ্টি হয়েছে। এখন বেশি টাকা দিয়েও গ্যাস পাচ্ছি না।

গণেশ দাস বলেন, ‘আগে বাণিজ্যিক গ্যাস নিতাম ১৮০০ টাকা করে, এখন সেই গ্যাস ২৪০০ থেকে ৩ হাজার টাকা বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না। তাই অনেক মিষ্টির আইটেম বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে ছানার মিষ্টিগুলি যেগুলিকে দুধ ফুটিয়ে গাঢ় করে ছানায় পরিণত করে তৈরি হয়। সেগুলি আপাতত বন্ধ রাখা হচ্ছে এলপিজি গ্যাসের জন্য। যদি এই সমস্যা আরো দু-তিন দিন চলতে থাকে সম্পূর্ণভাবে দোকান বন্ধ রাখতে হবে। এ ছাড়া আর অন্য কোন উপায় নেই।’

বিষয়টি নিয়ে মিষ্টি অ্যাসোসিয়েশনের সদস্য ভবানী সরকার বলেন, ‘খবর দেখে ধীরে ধীরে আমি আশ্বস্ত হচ্ছি। তবে যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।’ এছাড়াও তিনি বলেন, ‘এই গ্যাস সঙ্কটের জন্য দুধ ব্যবসায়ীদেরও ক্ষতির মুখে পড়তে হচ্ছে। মিষ্টির দোকানগুলোতে গ্যাস না থাকায় দোকানদারেরা দুধ কিনতেও চাইছেন না।’ প্রসঙ্গত, মিষ্টির দোকান ও রেস্তোরাঁর সঙ্গে জড়িয়ে আছেন বহু মানুষ। গ্যাস সঙ্কটের জেরে তাঁদের রুটিরুজিতে টান পড়েছে।

Post Views: 32

Continue Reading

Previous: ঘরের মধ্যে চালু ছিল বাইকের ইঞ্জিন, বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু ৩ শিশু-সহ একই পরিবারের ৪ জনের
Next: বাতিল বনগাঁ লোকাল, ঠাকুরবাড়ি যেতে সমস্যা ভক্তদের, প্রতিবাদে ট্রেন অবরোধ মতুয়াদের

সম্পর্কিত গল্প

EC.jpg

ফের পুলিশের বড়সড় রদবদল, ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন

Online Desk মার্চ 18, 2026
AGNI.jpg

ভোট প্রচারে উত্তাপ, তৃণমূল নেতার সঙ্গে কথা কাটাকাটি অগ্নিমিত্রা পালের

Online Desk মার্চ 18, 2026
20260318_124320.jpg

ভাঙড়ে কেন প্রার্থী করা হল শওকতকে? বিক্ষোভে অনুগামীরা

Online Desk মার্চ 18, 2026

You may have missed

NCC.jpg

কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় সূচনা এনসিসি বেবি লিগের

Online Desk মার্চ 18, 2026
iran.png

ক্লাস্টার মিসাইলে ইসরায়েলকে আঘাত ইরানের; পাল্টা হামলায় চরম আতঙ্কে পশ্চিম এশিয়া

Online Desk মার্চ 18, 2026
EC.jpg

ফের পুলিশের বড়সড় রদবদল, ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন

Online Desk মার্চ 18, 2026
trfg6.png

অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থা, অনুরাগীদের ভিড়ে বিরক্তি কাজল! ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.