Skip to content
জুলাই 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা এসএসসি-র

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা এসএসসি-র

Online Desk জুলাই 16, 2026
ssc.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ ১২ বছর ধরে ঝুলে রয়েছে এসএসসি-র উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত। অবশেষে এই পদের জন্য ১,১৭৭ জনের কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা করল আচার্য সদন। আদালতের নির্দেশ মেনে আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত কাউন্সেলিং চলবে বলে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এর জন্য বিস্তারিত সূচিও প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিদিন সকাল সাড়ে ১০টার মধ্যে বিধাননগরের আচার্য সদনে হাজির হতে হবে প্রার্থীদের।

উল্লেখ্য, তৃণমূল জমানায় ২০১৪ সালের টেটে বসেছিল চাকরিপ্রার্থীরা। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ২০১৬ সালে। কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কারণে কাউন্সেলিং শুরু হয়নি। পরে ২০২৪ সালে আট দফায় কাউন্সেলিং শুরু হয়। কিন্তু তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও সম্পূর্ণ হয়নি। ওই বছরে লোকসভা নির্বাচন হয় গোটা দেশে, তারপর ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পর সরকার বদল হয়। গোটা পরিস্থিতিতে থমকে যায় নিয়োগের কাজ।
মেধাতালিকায় থাকা মোট ১২,৭২৩ জনের মধ্যে অধিকাংশের নিয়োগ সম্পন্ন হয়। কিন্তু বাকি থাকে ১,২৪১ জনের নিয়োগ। পরে আদালতের নির্দেশে ১,১৭৭ জনের কাউন্সেলিংয়ের অনুমোদন মেলে। সেই নির্দেশ অনুযায়ী কমিশন কাউন্সেলিং এর জন্য দিন ঘোষণা করল। তবে এখনও ৬৪টি শূন্যপদে নিয়োগ বাকি থেকে যাবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, নির্ধারিত দিনে অর্থাৎ ২১ জুলাই থেকে ৩০ জুলাই এর মধ্যে বিধাননগরের আচার্য সদনে সকাল সাড়ে ১০টার মধ্যে রিপোর্ট করতে হবে চাকরিপ্রার্থীদের। সঙ্গে রাখতে হবে প্রয়োজনীয় নথি। অন্য দিকে কমিশনের তরফে কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা করায় খুশির আবহ চাকরিপ্রার্থীদের মধ্যে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিয়োগ প্রক্রিয়া ফের গতি পাওয়ায় নয়া সরকারকে ধন্যবাদ দিচ্ছেন তাঁরা।

Post Views: 27

Continue Reading

Previous: দেশবাসীকে রথের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী; শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Next: অভিনব রথ মহানগরে, ট্রামযাত্রায় সামিল জগন্নাথ-বলরাম-শুভদ্রা

সম্পর্কিত গল্প

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026

You may have missed

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.