Skip to content
জুলাই 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিনব রথ মহানগরে, ট্রামযাত্রায় সামিল জগন্নাথ-বলরাম-শুভদ্রা

অভিনব রথ মহানগরে, ট্রামযাত্রায় সামিল জগন্নাথ-বলরাম-শুভদ্রা

Online Desk জুলাই 16, 2026
jagannath.jpg

ওঙ্কার বাংলা: রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার গোটা দেশে উৎসবের মেজাজ। এই উৎসব ভিন্ন ভাবে পালন করলেন শহরের ট্রামপ্রেমীরা। রথের বদলে এদিন ট্রামে চড়ে তিলোত্তমা শহর ঘুরে দেখলেন জগন্নাথ-বলরাম-শুভদ্রা। আর এই গোটা আয়োজনের নেপথ্যে রয়েছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। মূলত তাদের উদ্যোগেই এই জগন্নাথদেবের এই ট্রামযাত্রা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ গড়িয়াহাট থেকে ছাড়ে। এর পর এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার টার্মিনাস পর্যন্ত যায়। দু’কামরার একটি ট্রামকে রথের মতো সাজিয়ে তিন ভাইবোনকে নিয়ে ট্রামটি শহর পরিক্রমা করে। জগন্নাথদেবের বিভিন্ন ছবি দিয়ে সাজানো হয় ট্রাম। ভিতরেই পুজোর আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, কলকাতার ঐতিহ্য ট্রাম। এই যানকে মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এমন অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের ঐতিহ্য রক্ষার বার্তা দেওয়াটা এর নেপথ্যে রয়েছে। উল্লেখ্য, গত তিন দশক ধরে ট্রাম সংরক্ষণ ও পুনরুজ্জীবনের লক্ষ্যে কাজ করে চলেছে ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। নয়া বিজেপি সরকার ট্রাম পরিষেবা পুনরুজ্জীবনের আশ্বাস দিয়েছে, সেই বিষয়টিকেও স্বাগত জানিয়েছে এই সংগঠন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং-সহ বহু বিশিষ্টজন। সংগঠনের এক সদস্য জানান, আগের তৃণমূল সরকার ট্রামকে কার্যত তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ট্রাম রক্ষার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। নতুন সরকার ট্রামকে রক্ষার জন‌্য যে উদ্যোগ নিয়েছে, তা প্রসংশনীয় বলে মন্তব্য করেছে সংঠনটি।

Post Views: 57

Continue Reading

Previous: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং এর দিনক্ষণ ঘোষণা এসএসসি-র
Next: জগন্নাথ নন, মাধবগঞ্জে পিতলের রথে আসীন হন রাধামদন গোপাল

সম্পর্কিত গল্প

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026

You may have missed

suvendu-cmwb.jpg

রাজ্যের সমস্ত স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 16, 2026
F.jpg

রথযাত্রায় খিদিরপুরের কাছে আটকাল বাগানের জয়ের রথ

Online Desk জুলাই 16, 2026
ram-mandir.png

‘রাম মন্দির থেকে ভুয়া ভক্তদের টাকাই চুরি হয়েছে’, দাবি উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানার

Online Desk জুলাই 16, 2026
death-f.jpg

কুকুরের দড়ি দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে খুন, এর পর আত্মহত্যা যুবকের

Online Desk জুলাই 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.