Skip to content
জুলাই 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সব সরকারী বাসের রঙ এবার গেরুয়া; জানিয়ে দিল রাজ্যের পরিবহন মন্ত্রী

সব সরকারী বাসের রঙ এবার গেরুয়া; জানিয়ে দিল রাজ্যের পরিবহন মন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
bus-depo.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যের সরকারি বাসের রঙে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের নীল-সাদা রঙের পরিবর্তে ধাপে ধাপে গেরুয়া রঙে রাঙানো হচ্ছে সরকারি বাস। ইতিমধ্যেই কলকাতার একাধিক ডিপোতে নতুন রঙে বাস রং করার কাজ শুরু হয়েছে। নতুন করে কেনা বাসের পাশাপাশি পুরনো বাসগুলিও পর্যায়ক্রমে গেরুয়া রঙে রং করা হবে বলে পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে।
রাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একাংশের মতে, সরকারি বাসের রঙ বদল প্রশাসনিক সিদ্ধান্ত হলেও বিরোধীদের অভিযোগ, জনপরিবহণকে রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে সরকারের দাবি, এটি শুধুমাত্র নতুন রঙের নকশা বা ব্র্যান্ডিংয়ের অংশ। এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনও সম্পর্ক নেই। পরিবহণ দপ্তর জানিয়েছে, শুধুমাত্র রঙ পরিবর্তনই নয়, ধাপে ধাপে নতুন বাসও রাস্তায় নামানো হবে। পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাসের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বৈদ্যুতিক ও সিএনজি বাসের সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কলকাতার সরকারি বাসের রঙ অতীতেও একাধিকবার বদলেছে। বামফ্রন্ট আমলে অধিকাংশ সরকারি বাস ছিল লাল রঙের। পরে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর সেই বাসগুলির রঙ বদলে নীল-সাদা করা হয়। এবার নতুন সরকারের আমলে সেই নীল-সাদার জায়গা নিচ্ছে গেরুয়া রঙ। ফলে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সরকারি বাসের রঙ পরিবর্তনের ধারাবাহিকতা আবারও সামনে এল। তবে বাসের রঙ বদলের চেয়ে পরিষেবার মানোন্নয়ন, পর্যাপ্ত বাস, সময়নিষ্ঠ পরিষেবা এবং যাত্রীসুবিধার বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন শহরের বহু বাসযাত্রী। তাঁদের বক্তব্য, বাসের বাহ্যিক রূপের পরিবর্তনের পাশাপাশি পরিষেবার উন্নতিই সাধারণ মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Post Views: 15

Continue Reading

Previous: বারুইপুরে গিয়ে পুলিশকে ৭২ ঘন্টা ডেডলাইন বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী
Next: স্বামীর টাকায় খুনি ভাড়া করে তাঁকেই খুন স্ত্রীর! পরকীয়ার কাঁটা সরাতে জীবনসঙ্গীকে নিকেশ

সম্পর্কিত গল্প

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026

You may have missed

PM.jpg

গঙ্গা-মহাকাম ভিশন ! ভারত-ইন্দোনেশিয়া সম্পর্কের নতুন দিক, বললেন প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 7, 2026
ed-s.jpg

তৃণমূলের অ্যাকাউন্ট থেকে সরানো হয়েছে ১৫০ কোটি? খুঁজে দেখছে ইডি

Online Desk জুলাই 7, 2026
NDA-MAHUA-PROBLEM-PORTAL.jpg

বারুইপুরে নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে বিজেপি; তোপ কালীঘাট তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রর

Online Desk জুলাই 7, 2026
akhilesh-yadav.jpg

‘যাঁরা বিজেপিকে সমর্থন করছেন, তাঁরা ভগবান রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন’, পদ্ম শিবিরকে নিশানা অখিলেশের

Online Desk জুলাই 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.