Skip to content
মে 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হল সুব্রত গুপ্তকে! নির্বাচনে সামলেছিলেন বিশেষ দায়িত্ব

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হল সুব্রত গুপ্তকে! নির্বাচনে সামলেছিলেন বিশেষ দায়িত্ব

Online Desk মে 10, 2026
20260509_182544.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চলার সময় তাঁকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেই দায়িত্ব যথাযথ ভাবে পালন করায় সন্তুষ্ট হয়ে তাঁকে ভোটের সময় ফের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিয়েছিল নির্বাচন পরিচালক সংস্থা। এবার সেই সুব্রত গুপ্ত নতুন ভূমিকায়। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা হিসেবে তাঁকে নিয়োগ করা হল।

উল্লেখ্য শুভেন্দু অধিকারী শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে শুভেন্দুর অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। ছিলেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দুর পাশাপাশি মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া। শনিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়া দিতে গিয়ে সকলকে নিয়ে চলার বার্তা দেন শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, তিনি এখন সবার মুখ্যমন্ত্রী৷ কাজের প্রতি মনোযোগ দেওয়ার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে।

শনিবার শুভেন্দু বলেন, আমি কোনও বিতর্কিত কথা বলব না৷ আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার৷ আমি চাই শুভবুদ্ধির উদয় হোক৷ আমি শুধু বলব, যাঁরা এখনও সমালোচনা করছেন তাঁদের চৈতন্য হোক৷ বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে৷ শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে৷

Post Views: 8

Continue Reading

Previous: বিজেপির বিরুদ্ধে বাম দলের সঙ্গে জোটের আহ্বান জানালেন মমতা!
Next: রবিবারেও রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

সম্পর্কিত গল্প

vi.png

অবশেষে ম্যাজিক নম্বর অতক্রম করল থালাপতি বিজয়; রবিবারেই তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ

Online Desk মে 10, 2026
agni-5.png

আগ্নি-৫ এর সফল পরীক্ষা করল দেশ; একসঙ্গে একাদিক পরমাণু বোমা ছুঁড়তে সক্ষম

Online Desk মে 10, 2026
we.png

রবিবারেও রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Online Desk মে 10, 2026

You may have missed

vi.png

অবশেষে ম্যাজিক নম্বর অতক্রম করল থালাপতি বিজয়; রবিবারেই তামিলনাড়ুর নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ

Online Desk মে 10, 2026
agni-5.png

আগ্নি-৫ এর সফল পরীক্ষা করল দেশ; একসঙ্গে একাদিক পরমাণু বোমা ছুঁড়তে সক্ষম

Online Desk মে 10, 2026
we.png

রবিবারেও রাজ্যের একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Online Desk মে 10, 2026
20260509_182544.jpg

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হল সুব্রত গুপ্তকে! নির্বাচনে সামলেছিলেন বিশেষ দায়িত্ব

Online Desk মে 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.