Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপির বিরুদ্ধে বাম দলের সঙ্গে জোটের আহ্বান জানালেন মমতা!

বিজেপির বিরুদ্ধে বাম দলের সঙ্গে জোটের আহ্বান জানালেন মমতা!

Online Desk মে 10, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বিজেপির বিরুদ্ধে সব বিরোধী শক্তিকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাম, অতিবামসহ সব জাতীয় দল ও সামাজিক সংগঠনকে নিয়ে একটি নতুন ঐক্যবদ্ধ মঞ্চ গঠনের প্রস্তাব দিয়েছেন।
শনিবার (৯ মে) কালীঘাটে নিজের বাসভবনে রবীন্দ্রজয়ন্তী পালনকালে তিনি এই ঐক্যের ডাক দেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন এবং এনজিওদের বলছি, সবাই একসঙ্গে আসুন। আমরা বিজেপির বিরুদ্ধে একটি শক্তিশালী মঞ্চ গড়তে চাই। তিনি আরও বলেন, বাম, অতিবাম বা যেকোনো জাতীয় দল, যে যেখানেই থাকুন না কেন, আসুন আমরা একসঙ্গে কাজ করি। কেউ চাইলে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমি অফিসে থাকব।
মমতার এই মন্তব্য এসেছে এমন এক সময়, যখন পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিজেপি বড় জয় পেয়েছে এবং তৃণমূল ক্ষমতা হারিয়েছে। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উদ্ধৃত করে মন্তব্য করেন, জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন এবং তৃণমূল পেয়েছে ৮০টি আসন। অন্য দলগুলোর মধ্যে বাম, কংগ্রেস ও ছোট দলগুলো সীমিত আসনে জয় পেয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেফতার পাঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা
Next: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপদেষ্টা করা হল সুব্রত গুপ্তকে! নির্বাচনে সামলেছিলেন বিশেষ দায়িত্ব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.