Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেফতার পাঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা

বেআইনি অর্থ লেনদেন মামলায় গ্রেফতার পাঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরা

Online Desk মে 9, 2026
sanjib-arora.jpg

ওঙ্কার ডেস্ক: বেআইনি আর্থিক লেনদেন মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করল পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব অরোরাকে। শনিবার তাঁকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। ইডির এই পদক্ষেপের ফলে পাঞ্জাবের আপ সরকার এবং বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সংঘাত তীব্র হয়েছে।

সঞ্জীব অরোরাকে গ্রেফতারের পর সরব হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দাবি, এই গ্রেফতারের ফলে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়বে বিজেপি। কেজরিওয়াল বলেন, ইডির অভিযান নিয়ে চর্চা পাঞ্জাবের “প্রতিটি ঘরে” পৌঁছে গেছে। তাঁর অভিযোগ, বিজেপি কর্মী-সহ সাধারণ মানুষ রাজ্যের প্রতি কেন্দ্রের যে দৃষ্টিভঙ্গি তাতে ক্ষুব্ধ। আপ সুপ্রিমোর কথায়, “আপনারা যাদের গ্রেফতার করছেন, তাঁরা চার দিনের মধ্যে জেল থেকে বেরিয়ে আসবে, কিন্তু বিজেপি আগামী ২০ বছরের জন্য পাঞ্জাবে প্রবেশ করতে পারবে না।”

উল্লেখ্য, শনিবার সকাল ৭টা নাগাদ ইডি-র তদন্তকারী দল চণ্ডীগড়ের সেক্টর ২-এ অরোরার সরকারি বাসভবনে হানা দেয়। সকাল ৭টা ২৫ মিনিটের পরেই তল্লাশি অভিযান শুরু করে। ইডি আধিকারিকরা প্রায় ২০টি গাড়িতে করে সেখানে পৌঁছান। চণ্ডীগড় ছাড়াও দিল্লির দুটি জায়গায় এবং গুরুগ্রামের উদ্যোগ বিহারে হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের অফিসেও তল্লাশি চালানো হয়। বেআইনি অর্থ পাচার প্রতিরোধ আইন বা পিএমএলএ-এর একটি মামলার প্রেক্ষিতে এই তল্লাশি অভিযান বলে ইডি সূত্রে খবর।

Post Views: 81

Continue Reading

Previous: তুমুল ঝড়ে আক্রান্ত পাটনা, নিহত ৩
Next: বিজেপির বিরুদ্ধে বাম দলের সঙ্গে জোটের আহ্বান জানালেন মমতা!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.