Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Untitled.png

ওংকার ডেস্ক: বিধানসভায় পালাবদলের পরে শুভেন্দু অধিকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার এই এলাকায় তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। স্থানীয় প্রশাসন শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলেছে। তৎপর রয়েছে জেলা বিজেপিও। বুধবার ফলতার ফতেপুর ফুটবল মাঠে একটি বড় জনসমাবেশ থেকে শুভেন্দু জানান “সরকার পরিষেবা দিতে বদ্ধপরিকর। আপনারা আবেদন করুন। বিন্দুমাত্র বিচলিত হবেন না। যোগ প্রাপকরা সাহায্য পাবেন।”
বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে যান শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান বাড়ানো হচ্ছে শিবিরের সময়সীমা। বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। শুভেন্দু বলেন, “এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় শিবির করা যায়নি। লম্বা লাইন রয়েছে শিবিরগুলিতে। আপনারা আবেদন করুন। সরকার সাহায্য করবে। জন সাধারণের কথা মাথায় রেখে আগামিকাল পর্যন্ত এই শিবির চলবে।” ফলতার শিবির থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেছেন। আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনার সুবিধার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রাজ্যজুড়ে প্রায় ১১০০ জনকল্যাণ শিবির শুরু হয়েছে। প্রথমে সোমবার অর্থাৎ ১৫ জুন ১৭ জুন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিবিরের কথা জানানো হয়। প্রত্যেক শিবিরে ৫৪টি জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ার কথা বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার তিনি জানালেন, আরও একদিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত এই শিবির চলবে। তার সঙ্গে অন্নপূর্ণা যোজনার জন্য কেন এত কড়াকড়ি করা হচ্ছে সেই নিয়ে ব্যাখ্যা ও দেন তিনি। স্পষ্টভাষায় জানালেন, যাঁদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে মিলবে ৩ হাজার টাকা। অন্যথায় নয়। কিন্তু কেন? তিনি জানিয়েছেন, সরকার চায় প্রকৃত প্রাপকরায় এই অনুদান পাক। প্রাথমিক ভাবে জানানো হয়েছি, ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবির চলবে। রাজ্যে মোট ১১০০ শিবিরের আয়োজন করা হয়। তবে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান প্রকল্প-সহ নানা প্রকল্পের জন্য বিভিন্ন শিবিরে সকাল থেকে বেলা পর্যন্ত লম্বা লাইন দেখা গিয়েছে। সরকারের নানা প্রকল্পের সুবিধা দিতে এবং একাধিক প্রকল্পের ফর্ম পূরণ, নথিভুক্তিকরণ ও যাচাইয়ের কাজ সম্পন্ন করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়। বিগত সরকারের আমলে ‘দুয়ারে সরকার’-এর ন্যায় পরিষেবামূলক এই শিবির হয় জেলায় জেলায়।

Post Views: 22

Continue Reading

Previous: ফিকে হয়ে যাচ্ছে লাল সূর্য, আত্মসমর্পণ করলেন মাও নেত্রী শকুন্তলা মাহাতো
Next: ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

সম্পর্কিত গল্প

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.