Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুপ্রবেশে কড়া দাওয়াই, শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অনুপ্রবেশে কড়া দাওয়াই, শীঘ্রই কেন্দ্রের সঙ্গে বৈঠক শুভেন্দুর

Online Desk জুলাই 2, 2026
SU.jpg

ওঙ্কার ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে আগামী ৭ জুলাই। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত থাকবেন। সূত্রের খবর, জনবিন্যাস পরিবর্তন এবং অনুপ্রবেশ রুখতে একগুচ্ছ কড়া পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাইডলাইন মেনে যৌথভাবে কাজ করা হবে বলে সূত্রের খবর।
অনুপ্রবেশ নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলার বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বিগত ৪৫ দিনে বিএসএফ-কে জমি হস্তান্তর এবং ১২টি জায়গায় হোল্ডিং স্টেশন তৈরি করা হয়েছে। এই স্টেশনগুলির মাধ্যমে প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো সম্ভব হয়েছে এবং বর্তমানে আরও হাজার-দেড় হাজার মানুষ সেখানে রয়েছে। সীমান্ত এলাকার থানাগুলি বিএসএফ-এর সহযোগিতায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে জেলে পাঠানোর পরিবর্তে সরাসরি হোল্ডিং স্টেশনে পাঠাচ্ছে, যেখান থেকে প্রোটোকল মেনে তাদের ফেরত দেওয়া হচ্ছে।’
অন্যদিকে, জনবিন্যাসের পরিবর্তন নিয়ে গঠিত কেন্দ্রের উচ্চ পর্যায়ের কমিটি খুব শীঘ্রই রাজ্য সফরে আসছে বলে খবর। সূত্রের খবর, প্রথম দফায় একাধিক রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আসবে কমিটি। সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেন কমিটির সদস্যরা। সূত্রের খবর, রাজ্য সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য ইতিমধ্যেই প্রশ্নমালা তৈরি হয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ও জনবিন্যাসের প্রশ্ন দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে। ভোটে অনুপ্রবেশই অন্যতম ইস্যু ছিল বিজেপির। নতুন সরকারের আমলে তাই কমিটির এই সফর তাৎপর্যপূর্ণ।

Post Views: 22

Continue Reading

Previous: বারংবার নথি জমা দিয়ে নাগরিকত্ব প্রমাণ করতে পারল না ওড়িশার ব্যক্তি; জুটল ‘বিদেশী’ তকমা
Next: মধ্যস্থতাকারীদের মাধ্যমে কাতারে শান্তি আলোচনায় তেহরান-ওয়াশিংটন

সম্পর্কিত গল্প

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026

You may have missed

Taratala-Collapsed.jpg

তারাতলা গুদাম দুর্ঘটনায় তদন্তের তথ্য জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি জাতীয় মানবাধিকার কমিশনের

Online Desk জুলাই 2, 2026
jaya-mamata.png

মমতার কালিঘাটের বাড়িতে জয়া বচ্চন; ড্যামেজ কন্ট্রোল নাকি জোটের নয়া ইঙ্গিত, কি আলোচনা দুই নেত্রীর

Online Desk জুলাই 2, 2026
ayatollah-ali-khamenei.jpg

খামেনেই-এর শেষকৃত্যে সামিল হতে শুক্রবার ইরানে পাক প্রধানমন্ত্রী

Online Desk জুলাই 2, 2026
SAOKAT.png

ক্যানিং-এ র রাস্তায় ঘোরানো হল শওকত মোল্লাকে; মাছ-চোর গান বাজিয়ে ক্ষোভপ্রকাশ স্থানীয়দের

Online Desk জুলাই 2, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.