Skip to content
জুলাই 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

Online Desk জুলাই 5, 2026
arrest-e.jpg

ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবক তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ আশরাফ। দুর্গাপুরের বেনাচিতি এলাকা থেকে ওই তৃণমূল কর্মীকে পাকড়াও করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা মহম্মদ আশরাফ। সমাজ মাধ্যমে ওই যুবক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নামে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। শান্তি কুঞ্জ এলাকা নিয়েও বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও সেইসব পোস্ট আদৌ ওই যুবক করেছিলেন কিনা তা স্বাধীন ভাবে খতিয়ে দেখেনি ওঙ্কার বাংলা। তৃণমূল কর্মীর ওই বিতর্কিত পোস্ট সমাজ মাধ্যমে ছড়িয়ে পোড়ার পর এলাকার বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় পদ্ম শিবিরের কর্মীরা বিষয়টি নিয়ে আসরে নামে। তাঁরা পুলিশের দ্বারস্থ হন। দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ওই যুবকের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে আশরাফকে গ্রেফতার করা হয়। সমাজ মাধ্যমের ওই পোস্ট এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেম ন গোয়েন্দারা।

Post Views: 33

Continue Reading

Previous: প্রাক্তন হয়ে দুমাস পর বর্তমানকে শুভেচ্ছা মমতার, শুভেন্দুকে মনে করালেন অতীত
Next: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরে কমবে বৃষ্টি!

সম্পর্কিত গল্প

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026

You may have missed

JIRROPKO.png

অশোকনগরে কি চলতি মাসে তেল উত্তলোন শুরু করবে ONGC?

Online Desk জুলাই 5, 2026
iran.png

খামেনেইর শেষকৃত্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক মঞ্চে হামাস-হিজবুল্লা!

Online Desk জুলাই 5, 2026
KMC.png

ছাড়পত্র হাতে পেলেই শুরু করা যাবে বিল্ডিং নির্মানের কাজ; নির্দেশিকা জারি কলকাতা পুরসভার

Online Desk জুলাই 5, 2026
TRUMP-NETENYAHU.png

‘নেতেনয়াহু জানেন কে আসল বস’, ফের ইজরায়েলকে তাছিল্ল্য প্রেসিডেন্ট ট্রাম্পের

Online Desk জুলাই 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.