Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
1000230726.jpg

ওঙ্কার ডেস্ক: তারাপীঠের হোটেল অগ্নিকাণ্ডের তদন্তে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে হোটেলমালিকের বাবা প্রবীর পালকে গ্রেফতার করা হয়। তারাপীঠ থানার পুলিশ তাঁকে পাকড়াও করে। এর আগে হোটেলমালিক কল্যাণ পালকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তকারীদের সূত্রে খবর, বাবা-ছেলে মিলে হোটেলটি পরিচালনা করতেন। এদিকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ন’জন। নিহতদের মধ্যে পাঁচ জনই মেঘালয়ের বাসিন্দা। তাঁদের মধ্যে একই পরিবারের সদস্যও রয়েছেন। ইতিমধ্যে হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু হয়েছে। নিয়ম মেনে ব্যবস্থা রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আবাসিকদের অভিযোগও তদন্তের আওতায় আনা হয়েছে। অনেক আবাসিকের দাবি, হোটেলের পিছনের একটি দরজা বন্ধ ছিল। ফলে আগুনের সময় সেখান দিয়ে বেরোনোর সুযোগ পাননি তাঁরা। সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

হোটেলের পাশে যে পুকুর রয়েছে সেখানে কেউ প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছেন কিনা, বা কোনও দেহ ডুবে রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের সন্দেহ, নিখোঁজদের কেউ হয়তো আতঙ্কে পুকুরে ঝাঁপ দিয়ে থাকতে পারেন। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ডুবুরি নিয়ে যায় পুলিশ। পুকুরে তল্লাশি চালানোর প্রস্তুতি শুরু হয়। সূত্রের খবর, আগুন লাগার সময় হোটেলে প্রায় ৪৩ জন ছিলেন। তাঁদের মধ্যে ২২ জনকে প্রথমে উদ্ধার করা হয়েছিল। পরে তাঁদের কয়েক জনের মৃত্যু হয়। এখনও কয়েক জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। তাঁদের খোঁজেই পুকুরে তল্লাশি চালানো হচ্ছে।

Post Views: 31

Continue Reading

Previous: সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের
Next: মৃত্যুদণ্ডে আপাতত ফাঁসিই বহাল, বিকল্প পদ্ধতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

1000270305.jpg

মৃত্যুদণ্ডে আপাতত ফাঁসিই বহাল, বিকল্প পদ্ধতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000270305.jpg

মৃত্যুদণ্ডে আপাতত ফাঁসিই বহাল, বিকল্প পদ্ধতির আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Online Desk আগস্ট 18, 2026
1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.