Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ওঙ্কার ডেস্ক: প্রায় তিন সপ্তাহ ধরে চলমান ছাত্র আন্দোলনের চাপে পড়ে আন্দোলনকারীদের একাধিক দাবি মেনে নিয়েছে হেমন্ত সোরেনের সরকার।
স্টাফ সিলেকশন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে টিডিপিএল-এর মাধ্যমে পরিচালিত নিয়োগ পরীক্ষাগুলিও বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে।

সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, টিডিপিএল পরিচালিত পরীক্ষাগুলির ফলাফল বাতিল করা হয়েছে। ওই সংস্থার মাধ্যমে হওয়া নিয়োগও বাতিল করা হয়েছে। ২০১৪ সাল থেকে টিডিপিএল-এর পরিচালনায় হওয়া পরীক্ষাগুলিও তদন্তের আওতায় আসবে। পরীক্ষাগুলিতে কোনও অনিয়ম বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখবে সিআইডি। শুধু সিআইডি তদন্তই নয়। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে আলাদা কমিটিও গঠন করা হবে। ওই কমিটির নেতৃত্বে থাকবেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আন্দোলনকারীদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হবে। সমস্যাগুলির দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

সরকারি চাকরিতে নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ২৩ দিন ধরে আন্দোলন করছিলেন ঝাড়খণ্ডের ছাত্র ও যুবরা। তাঁদের মধ্যে কয়েকজন অনশনেও বসেছিলেন।
রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে আন্দোলন চালাচ্ছিল ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’। আন্দোলন ঘিরে একাধিকবার উত্তেজনাও তৈরি হয়।
আন্দোলন দমাতে পুলিশ বলপ্রয়োগ করেছে বলেও অভিযোগ ওঠে। তবে তাতেও বিক্ষোভ থামেনি।
আন্দোলনকারীদের মূল দাবির মধ্যে ছিল নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা। বিতর্কিত পরীক্ষাগুলি বাতিল করার দাবিও তুলেছিল তারা।

Post Views: 14

Continue Reading

Previous: মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে
Next: সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

সম্পর্কিত গল্প

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.