Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

স্পোর্টস রিপোর্টার : এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর ড্র হয়ে গেল। গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল এফসি পড়েছে গ্রুপ ডি-তে। লাল হলুদকে খেলতে হবে জর্ডান, ইরাক এবং ওমানের ক্লাবের বিরুদ্ধে। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জর্ডনের আল হুসেইন, ইরাকের আল শর্টা এবং ওমানের আল সিব। প্রিলিমিনারি রাউন্ডে যুবভারতীতে কুয়েতের আল আরবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূলপর্বে খেলার টিকিট আগেই পেয়ে গিয়েছিল লাল হলুদ।

ইস্টবেঙ্গলের সামনে সবচেয়ে কঠিন লড়াই হতে চলেছে আল হুসেন ম্যাচ। এ বারের বিশ্বকাপের গ্রুপ পর্বে লিয়োনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছে জর্ডন। হারলেও গোল করেছে তারা। জর্ডনের বিশ্বকাপ দলে খেলেছেন আল হুসেনের সাত ফুটবলার। তাঁরা হলেন ইয়াজ়িদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, সালিম ওবেদ, সাদ আল রোশন, রাজ়াই আয়েদ, মহমৌদ আল মারদি ও মহম্মদ আবু ঘৌস। সেই ফুটবলারদের মুখোমুখি হতে হবে আনোয়ার আলি, রশিদদের।কয়েক দিন আগে যুবভারতীতে কুয়েতের ক্লাব আল আরবিকে ৪-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূলপর্বে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। সেখানে গ্রুপের তিনটি দলের বিরুদ্ধে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে তাদের। ১৫ সেপ্টেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে গ্রুপ পর্ব। গ্রুপের ম্যাচগুলি হবে ১৫-১৬ সেপ্টেম্বর, ১৩-১৪ অক্টোবর, ২৭-২৮ অক্টোবর, ৩-৪ নভেম্বর, ২৪-২৫ নভেম্বর ও ৮-৯ ডিসেম্বর।

আটটি গ্রুপ থেকে দু’টি করে মোট ১৬টি দল শেষ ষোলোয় উঠবে। ৯ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে সেই পর্ব। ২ থেকে ১৮ মার্চ পর্যন্ত কোয়ার্টার ফাইনাল ও ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ১৫ মে।

Post Views: 24

Continue Reading

Previous: ‘ক্ষতিপূরণ নয়, বাবার নামে স্কুল চাই’, পিতৃহারা হাফিজের ব্যতিক্রমী দাবি
Next: ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

সম্পর্কিত গল্প

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.