ওঙ্কার বাংলা: ২১ জুলাইয়ের প্রাক্কালে তৃণমূলের দুই শিবিরের কোন্দল আরও বড় আকার ধারণ করছে। ‘কালীঘাট’ তৃণমূল ও ‘আসল’ তৃণমূলের কাদা ছোড়াছুড়ি অব্যাহত। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি কড়া ভাষায় আক্রমণ করলেন মদন মিত্র। রবিবার রাতে ফেসবুক লাইভ অভিষেককে ‘তুই’ সম্বোধন করে হুঁশিয়ারি দিলেন। সতর্কবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
ফেসবুক লাইভে অভিষেকের উদ্দেশে মদন জানান, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমাকে ধমকে-চমকে লাভ নেই। ডায়মন্ড হারবার মডেল দিয়ে আর যাকেই চমকাস, আমাকে চমকাস না। লাভ হবে না। আমি ওসবে ভয় পাই না। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ঝাঁপিয়ে যে লড়েছে, তার নাম মদন মিত্র। ২৭ মাস জেলে থেকে বেরিয়ে এসেও আমি তিনগুণ ভোটে জিতেছি।”
গত সপ্তাহে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে বসে মদন বলেছিলেন, ”শুধু ও ঘর থেকে এ ঘরে এলাম।” সেভাবে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে তেমন আক্রমণ শোনা যায়নি তাঁর মুখে। কিন্তু এবার কটাক্ষ করলেন। তাঁর অভিযোগ, ‘‘অভিষেক তো খুনি, সুপারি কিলার দিয়ে খুন করায়। ক্রিমিনাল মাইন্ডেড। আবার আমাকে চমকাচ্ছে!”
শুধু অভিষেককেই নয়, ফেসবুক লাইভে মদনের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ও। মদন বলেন, ‘‘২১ জুলাই দুই শিবির দুটো মিছিল বের করবে। মনে রাখবেন, আপনাদের যেখানে সভা, সেটা চিফ মিনিস্টারের এলাকা। ওখানে যদি ২১ তারিখ সকাল থেকে বেশি বাড়াবাড়ি করেন, তাহলে গোলাগুলি চলতে পারে।