Skip to content
জুন 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিধায়ক দলে ভাঙনের পর তৃণমূলের সংসদীয় দল তছনছ হওয়ার মুখে!

বিধায়ক দলে ভাঙনের পর তৃণমূলের সংসদীয় দল তছনছ হওয়ার মুখে!

Online Desk জুন 4, 2026
tmc.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের রাজ্য বিধানসভার পরিষদীয় দলে ভাঙন সম্পন্ন হয়েছে। এবার সংসদীয় দল ভাঙতে চলেছে বলে সূত্রের খবর। তবে কোন কোন সাংসদ বিজেপির সঙ্গে তলে তলে যোগাযোগ রাখছেন তা এখনও প্রকাশ্যে আনা হয়নি। সূত্রের দাবি, জোড়াফুল শিবিরের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বেশ কয়েক জন সাংসদ তৃণমূল ছাড়তে পারেন। বিজেপির দ্বারা এই ভাঙন খেলার নাম দেওয়া হয়েছে অপারেশন লোটাস।

উল্লেখ্য বিধানসভায় তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম মনোনীত করেছেন। যদিও জোড়াফুল শিবিরের বেশিরভাগ বিধায়ক এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। দলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি জনপ্রতিনিধি নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে বিধানসভার স্পিকারের কাছ থেকে। দল বিরোধী আইন এড়াতে দুই-তৃতীয়াংশ সাংসদ নিয়ে তৃণমূল ছাড়তে হবে। সেই সংখ্যা ১৮ বা ১৯ হতে হবে। সূত্রের খবর, ইতিমধ্যে ১২ জন সাংসদ মমতার হাত ছাড়তে চলেছেন, আরও ৬ জন ছাড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আগামী সপ্তাহের মধ্যেই গোটা বিষয়টি চূড়ান্ত হবে বলে খবর।

বাদল অধিবেশন শুরু হবে সংসদে খুব শীঘ্রই। তার আগেই ‘অপারেশন লোটাস’ সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে। লোকসভার পর রাজ্যসভাতেও এই অপারেশন চলবে বলে খবর।

Post Views: 49

Continue Reading

Previous: সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, কাটমানি-অবৈধ নির্মাণ নিয়ে সরব গেরুয়া শিবির
Next: মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

সম্পর্কিত গল্প

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026

You may have missed

Untitled.png

বিদ্রোহী তৃণমূলের অন্দরেও বিক্ষোভের চোরা স্রোত, বিরোধী পরিষদীয় দলের ভবিষ্যৎ কী?

Online Desk জুন 4, 2026
Bangladesh.jpg

গণতন্ত্রই পারে বাংলাদেশকে বাংলাদেশে ফেরাতে

Online Desk জুন 4, 2026
Untitled.png

নীল সাদাতে মার্তিনেজ নাকি আলভারেজ?

Online Desk জুন 4, 2026
FF.jpg

গৃহশিক্ষকতা করতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকেরা, কড়া হুঁশিয়ারি বিকাশ ভবনের

Online Desk জুন 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.