Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, কাটমানি-অবৈধ নির্মাণ নিয়ে সরব গেরুয়া শিবির

সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ, কাটমানি-অবৈধ নির্মাণ নিয়ে সরব গেরুয়া শিবির

Online Desk জুন 4, 2026
SANDI.jpg

ওঙ্কার ডেস্কঃ নতুন তৃণমূল’ আত্মপ্রকাশের পরদিনই সন্দীপন সাহার বাড়ির সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। তাঁদের বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, অবৈধ নির্মাণ, তোলাবাজির অভিযোগ তুলে এন্টালিতে বিক্ষোভ মিছিল করেন বিজেপি কর্মী সমর্থকরা।
বৃহস্পতিবার সকালে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে দলের কর্মী সমর্থকরা সন্দীপন ও স্বর্ণকমলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে পথে নামে। একটি বিক্ষোভ মিছিল করে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে যান তাঁরা। তারপর সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। সন্দীপন ও তাঁর বাবার বিরুদ্ধে দুর্নীতির পাশাপাশি অবৈধ নির্মাণ, কাটমানি ও তোলাবাজিরও অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। সন্দীপনের ছবিতে জুতো মারতেও দেখা যায় এক বিজেপি কর্মীকে। বাড়ির সামনে ওঠে চোর চোর স্লোগান।
এবিষয়ে প্রাক্তন বিধায়ক স্বর্ণকমল সাহা বিজেপি নেত্রী প্রিয়াঙ্ক টিব্রেওয়ালকে কটাক্ষ করেন। তিনি বলেন, হারের পর হাতাশা থেকেই এই সব কাজ করছেন তিনি।
বুধবারই বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি পেয়েছে তৃণমূলের বিদ্রোহী শিবির। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। এই দলের ডেপুটি লিডার সন্দীপন সাহা-সহ ৪ জন। তৃণমূলের পরিষদীয় দলে প্রথম বেসুরো বিধায়ক হিসেবে ঋতব্রত ও সন্দীপনের নামই উঠে এসেছিল। সম্প্রতি তাঁদের বহিষ্কারও করেছে দল। কিন্তু তা সত্ত্বেও ৫৮ জন তৃণমূল বিধায়কের সমর্থনের কথা জানিয়ে বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূলের এই বিদ্রোহী শিবির। নতুন তৃণমূল আত্মপ্রকাশে সন্দীপন উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

Post Views: 66

Continue Reading

Previous: দুর্নীতির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা! বৃহস্পতিবার তোলা হবে আদালতে
Next: বিধায়ক দলে ভাঙনের পর তৃণমূলের সংসদীয় দল তছনছ হওয়ার মুখে!

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.