Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

Online Desk মে 27, 2026
dipangkar.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি একাধিক নথি পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছিল বাদুড়িয়ায় পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে। পরে হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ওই তৃণমূল নেতাকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে মাটি খুঁড়ে বস্তা ভর্তি টাকা উদ্ধার করল পুলিশ। এ ছাড়া চারটি ট্রলি উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেগুলিতেও টাকা ভর্তি বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সোমবার রাতে স্থানীয়রা প্রথম দেখেন, দীপঙ্কর ভট্টাচার্যের কার্যালয় থেকে প্রচুর ত্রিপল সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি কার্যালয়ের সামনে স্তূপ করে সরকারি নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। এই দৃশ্য দেখে স্থানীয়রা দ্রুত বাদুড়িয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও ততক্ষণে পালিয়ে যান দীপঙ্কর। যদিও পরে তাঁকে বাদুড়িয়ার পুরপ্রধানকে একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় ওই তৃণমূল নেতার কাছ থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার আদালত তোলা হলে দীপঙ্করকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

স্থানীয়দের দাবি, পুলিশ যে বস্তাগুলি উদ্ধার করেছে মাটি খুঁড়ে সেগুলি টাকা ভর্তি ছিল। বুধবার উদ্ধার হওয়া টাকার পুরোটা গোনা সম্পন্ন হয়নি। থানায় সেই টাকার বস্তাগুলি নিয়ে যাওয়া হয়েছে। টাকাগুলির উৎস কী কোথা থেকে তিনি এই বিপুল পরিমাণ টাকা পেয়েছিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের একাংশের দাবি, আবাস যোজনার টাকা সরিয়ে রেখেছিলেন দীপঙ্কর। কেউ কেউ অবশ্য দাবি করছেন তোলাবাজি করে ওই লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করেছিলেন তিনি।

Post Views: 83

Continue Reading

Previous: দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো
Next: ফাইনালে যাওয়া সহজ ছিল না, আরসিবিকে ঘুরে দাঁড় করালেন গিল

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.