Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

Online Desk মে 27, 2026
HGL-CITU-CAPTURE-TMC-OFFICE-PORTAL-.png

ওঙ্কার ডেস্ক: দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল। আর তার আগেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কোচ মোহাম্মদ উয়াহবির ঘোষিত দলে বড় চমক প্রথমবারের মতো ডাক পাওয়া লিলের মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি। তবে বাদ পড়েছেন অ্যাটলাস লায়ন্সের অভিজ্ঞ ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি ও মিডফিল্ডার হাকিম জিয়েশ।
এ দুজন ছাড়াও ২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কো দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার দলে নেই। তবে চোটের কারণে শঙ্কা থাকলেও দলে সুযোগ পেয়েছেন পিএসজির তারকা ডিফেন্ডার অধিনায়ক আশরাফ হাকিমি। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া বাউআদ্দি সাম্প্রতিক সময়ে লিগ ‘আঁ’তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন। গত ১৫ মে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন জানায়, জাতীয়তা পরিবর্তনের জন্য তাঁর আবেদন ফিফা অনুমোদন করেছে। আগে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। ফ্রান্সের উত্তরাঞ্চলে বেড়ে ওঠা বাউআদ্দি লিলের একাডেমি থেকে উঠে এসেছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তিতে মিডফিল্ডে জায়গা হারিয়েছেন ইমরান লোজা, ওসামা তারঘাল্লিনে ও মোহাম্মদ রাবিয়ে হিরমাতদের মতো খেলোয়াড়েরা। এ ছাড়া প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের আয়ুব আমাইমুনিও।
তবে মরক্কোর ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এন-নেসিরি ও হাকিম জিয়েশ বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন। অথচ আল-ইত্তিহাদ ফরোয়ার্ড এন-নেসিরি চলতি মৌসুমে মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সাত ম্যাচের সাতটিতেই খেলেছিলেন। ফলে তাঁর বাদ পড়া অনেককেই অবাক করেছে। এর আগে ২০২২ বিশ্বকাপেও মরক্কোর আক্রমণভাগের নেতৃত্বও দিয়েছিলেন এন-নেসিরি। পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন তিনি। তবে সাবেক কোচ ওয়ালিদ রেগেরুইয়ের আস্থাভাজন কয়েকজন খেলোয়াড়ের মতো তিনিও নতুন কোচ উয়াহবির অধীনে জায়গা হারিয়েছেন। কোচ উয়াহবি চলতি বছরের মার্চে রেগ্রাগুইয়ের জায়গায় মরক্কো দলের দায়িত্ব নেন। জিয়েশের বাদ পড়া অবশ্য বড় চমক নয়; কারণ, ঘরোয়া শীর্ষ লিগে সাম্প্রতিক ফর্ম ভালো হলেও তিনি কোচ উয়াহবির পরিকল্পনায় ছিলেন না। একইভাবে দলে জায়গা হয়নি সোফিয়ান বুফাল, জাওয়াদ এল ইয়ামিক এবং আশরাফ দারির মতো খেলোয়াড়দের, যাঁরা গত বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল দলে ছিলেন।
এবারের বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হবে ব্রাজিলের বিপক্ষে, ম্যাচটি হবে ১৩ জুন ইস্ট রাদারফোর্ডে। ছয় দিন পর তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে ফক্সবোরোতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হাইতি, ম্যাচটি ২৪ জুন আটলান্টায় অনুষ্ঠিত হবে।

Post Views: 99

Continue Reading

Previous: অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী
Next: বাদুড়িয়ার ধৃত তৃণমূল নেতার জমি খুঁড়ে টাকার বস্তা উদ্ধার করল পুলিশ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.