Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

Online Desk মে 27, 2026
SU.jpg

ওঙ্কার ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল। মুখ্যমন্ত্রী জানান, প্রতি সপ্তাহে কত জন অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হলেন, তা সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন।
মুখ্যমন্ত্রী জানান, একদিনে সকলে ফর্ম ফিলআপ করতে পারবেন না। অন্নপূর্ণা যোজনা চালু না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার চলবে। আগামী ২ জুনের মধ্যে ফর্ম ফিলআপ করতে পারবেন। আর অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেই লক্ষ্মীর ভাণ্ডারের পরিষেবা বন্ধ হয়ে যাবে। অভারতীয়, আয়কর দেন, সরকারি বা সরকার পোষিত কোনও চাকরি করলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
সূত্রের খবর, ১ জুন থেকে আগামী ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইন ও অফলাইনে হবে ফর্ম ফিল আপ। বিডিও ও পৌরসভা, ওয়ার্ডভিত্তিক, পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়ে হবে ফর্ম ফিলআপের কাজ। যাঁরা অনলাইন বা অফলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তাঁদের ক্ষেত্রে আধিকারিকেরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহযোগিতা করবেন। নবনির্বাচিত বিধায়কেরাও ফর্ম পূরণে সহযোগিতা করবেন।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ গিয়েছে এবং ট্রাইবুনালে আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার-এর টাকা পাচ্ছেন। তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।

Post Views: 126

Continue Reading

Previous: ‘হাই-পাওয়ার্ড ডেমগ্রাফি মিশন’-এর সদস্য তালিকা প্রকাশ করল কেন্দ্র
Next: দোরগোড়ায় বিশ্ব কাপ ফুটবল, দল ঘোষণা করলো মরক্কো

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.