Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রানাঘাটে ট্রাইবুনালের লাইনে দাঁড়িয়েই মৃত্যু এক ব্যক্তির

রানাঘাটে ট্রাইবুনালের লাইনে দাঁড়িয়েই মৃত্যু এক ব্যক্তির

Online Desk এপ্রিল 9, 2026
Untitled.png

নিজস্ব প্রতিনিধি, নদীয়া: রানাঘাট মহকুমা অফিসে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় নদিয়ার রানাঘাটে। মৃত ব্যক্তির নাম জীবন কৃষ্ণ বিশ্বাস, বয়স ৬৮। তার বাড়ি হাসখালী থানার অন্তর্গত গাড়াপোতা এলাকায়। মৃতের মেয়ে জানান, এস আই আরের তালিকা থেকে তার এবং তাঁর বাবার নাম বাদ পড়ায় মানসিক চাপে ছিলেন তিনি। সেই কারণেই বৃহস্পতিবার সকালে সরকারি বিধি মেনে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে বাড়ি থেকে বের হন। সকাল প্রায় ৯:১০ মিনিটের ট্রেনে বগুলা থেকে রানাঘাটে পৌঁছে রামতলা এলাকায় ট্রাইব্যুনালের লাইনে দাঁড়ান জীবন কৃষ্ণ বিশ্বাস।পরিবারের সদস্যের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা লোকজন দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপিতা কুশল দেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন-সহ একাধিক নেতৃত্ব।

Post Views: 109

Continue Reading

Previous: জামিনে মুক্তি পেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
Next: স্থায়ী শান্তিচুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর কড়া নজর রাখবে মার্কিন সেনা; স্পষ্ট জানিয়ে দিল ট্রাম্প

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.