নিজস্ব প্রতিনিধি, বীরভূম: বীরভূমের টুলু মন্ডল শুধু পাথর ব্যবসার সঙ্গে যুক্ত নয় একাধিক রাস্তা তৈরীর সঙ্গে যুক্ত ছিলেন। এক বছরে ৮৪ টি রাস্তার টেন্ডার পেয়েছিলেন শুধু গ্রাম সড়ক যোজনা রাস্তা নয় প্রধানমন্ত্রী সড়ক যোজনার সঙ্গে যুক্ত ছিলেন। তার মধ্যে একটি রাস্তা পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার একটি রাস্তা কসবা গোলা থেকে মীর গোদা পর্যন্ত প্রায় সাড়ে ৯ কিলোমিটার রাস্তা যার টেন্ডার ১০০ কোটি টাকা, এই টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। যে অভিযোগ করেছেন তিনি তাজ construction এর মালিক শেখ মুক্তাজুল অভিযোগ করেন এই রাস্তার টেন্ডার তিনি প্রকৃতপক্ষে পেলেও তাকে সেই টেন্ডার দেওয়া হয়নি টুলু মণ্ডল প্রভাব খাটিয়ে এই টেন্ডার পেয়ে যান এই নিয়ে তিনি টুলু মন্ডলের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন অভিযোগের পরে অভিষেক ব্যানার্জীর দপ্তরে ডেকে নিয়ে তিন ঘন্টা বসিয়ে রেখে হুমকি দিয়ে কেস তুলে নেওয়ার চাপ সৃষ্টি করা হয়।।
শুধু টেন্ডার দুর্নীতি নয় রাস্তার ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে, টুলু মন্ডলের বিরুদ্ধে। এগরা এক নম্বর ব্লকের পূর্ত সঞ্চালক অজিত কুমার প্রধান বলেন আমরা একাধিক বার এই রাস্তা নিয়ে অভিযোগ করলেও আমাদের এই অভিযোগ কে কোন গুরুত্ব দেয়নি এই কন্টাক্টটার এমনকি সরকারি আধিকারিকরাও আমরা ডেকে পাঠালেও আমাদের সঙ্গে দেখা করেননি। যেখানে রাস্তার পাশে তিন ফুট ঢালাই করার কথা সেখানে শুধু বালি ফিলিং করে দায়ী সারা কাজ করেছেন। এগরা সাহাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পরানি সাউ মাইতি বলেন আমরা বিজেপি করি বলে আমাদেরকে পুরোটাই অন্ধকারে রেখে এই কাজ করা হচ্ছে যেখানে প্রচুর দুর্নীতি রয়েছে আমরা চাই অবিলম্বে এই রাস্তার দুর্নীতি নিয়ে তদন্ত হোক।