Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের

বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের

Online Desk জুন 21, 2026
building_1280x720.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বভারতীর নিয়োগ দূর্নীতির অভিযোগ। বাংলা বিভাগে সহকারী অধ্যাপক পদে এসটি প্রার্থীর নিয়োগে অনিয়মের অভিযোগ। তা নিয়ে আবারও নড়েচড়ে বসল জাতীয় তফসিলি জনজাতি কমিশন। কমিশনের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারিতে উপাচার্যের কাছে এনিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও জবাব দেয়নি। ফলে নতুন করে নোটিস পাঠিয়ে ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তুষার পটুয়া গত জানুয়ারিতে কমিশনের কাছে এই সংক্রান্ত লিখিত অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এসটি পদে নিয়োগ প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে এবং যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে কমিশন তদন্ত শুরু করে।

সাম্প্রতিক নোটিসে কমিশন স্পষ্ট জানিয়েছে, নির্ধারিত সময়ে জবাব না পেলে সংবিধানপ্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন জারি করা হতে পারে। তুষার পটুয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের নীরবতা নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আরও বাড়িয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: ইরান-আমেরিকা শান্তি বৈঠক ঘিরে উদ্বেগ চরমে; দুই দেশের প্রতিনিধিরা বসতে চলেছে মুখোমুখি
Next: মমতা শিবিরে ভাঙন, পদ ছাড়লেন মোশারফ হোসেন

সম্পর্কিত গল্প

B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.