Skip to content
আগস্ট 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মমতা শিবিরে ভাঙন, পদ ছাড়লেন মোশারফ হোসেন

মমতা শিবিরে ভাঙন, পদ ছাড়লেন মোশারফ হোসেন

Online Desk জুন 21, 2026
portrait_1280x720.jpg

ওঙ্কার ডেস্ক: ব্যক্তিগত কারণ দেখিয়ে সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা ইটাহারের বিধায়কের। ক্রমশ মমতা একা হচ্ছেন। আর শক্তিশালী হচ্ছে ঋতব্রতপন্থীদের ‘আসল তৃণমূল’। এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। রবিবার নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

ব্যক্তিগত কারণে, মায়ের অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কালীঘাটে তাঁর ইস্তফার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে ইটাহারের তৃণমূল বিধায়ক স্বীকার করে নেন, তাঁর সঙ্গে ঋতব্রতপন্থী শিবিরের যোগাযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক এবং তাঁর নেতৃত্বে ভবিষ্যতে রাজ্যের উন্নয়নকাজ করতে চান, তাও প্রকাশ্যে বলেছেন মোশারফ হোসেন।

নতুন রাজ্য সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে শুক্রবার। ওইদিন বিধানসভায় গরহাজির ছিলেন মোশারফ হোসেন। তাতে সন্দেহ উসকে উঠেছিল। মোশারফও মমতা শিবির থেকে দূরত্ব বাড়িয়ে বিধানসভায় বিরোধী হিসেবে প্রতিষ্ঠিত করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন, তেমনই শোনা যাচ্ছিল।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে বলেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় আমাদের দলের হয়ে এ জেলার পর্যবেক্ষক ছিলেন। সেইসময় থেকেই ওঁর সঙ্গে ভালো সম্পর্ক। তাছাড়া এলাকার উন্নয়ন করা জরুরি। তবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে।”

Post Views: 72

Continue Reading

Previous: বিশ্বভারতীতে নিয়োগ ‘দুর্নীতি’তে জবাব তলব তফসিলি কমিশনের
Next: মধ্যপ্রদেশে নাবালক পুত্রের সামনেই আদিবাসী মহিলাকে গনধর্ষণ; নির্যাতনের পর লুটপাট দুষ্কৃতীদের

সম্পর্কিত গল্প

B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
1000370609.jpg

‘বিজেপিকে মানি না!’ ছাত্রদের মঞ্চ থেকে পদ্ম শিবিরকে আক্রমণ মমতার

Online Desk আগস্ট 28, 2026
1000366826.jpg

যাদবপুরের দেওয়াল লিখন নিয়ে সরব শুভেন্দু, রাখি বন্ধনের মঞ্চ থেকে ‘দেশবিরোধীদের’ নিশানা

Online Desk আগস্ট 28, 2026

You may have missed

Nepal.jpg

নেপালে বন্যার ধ্বংসলীলার মধ্যে আরও একটি বাঁধ ভাঙলো তিব্বতে, নিরাপদ স্থানে সরে যাওয়া নির্দেশ

Online Desk আগস্ট 28, 2026
B-1.jpg

রাখির বন্ধনে সম্প্রীতির বার্তা, বজবজে ৩ হাজার গাছ বিতরণ

Online Desk আগস্ট 28, 2026
Wahdoo.jpg

মেহেরাজের পদত্যাগে সমস্যায় মহামেডান

Online Desk আগস্ট 28, 2026
1000370615.jpg

সপ্তাহান্তে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক শিয়ালদহ শাখায়, বাতিল একাধিক লোকাল!

Online Desk আগস্ট 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.