Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাসপেনশনের হুঁশিয়ারি মমতার, মনোনয়ন তুললেন ক্ষুব্ধ মনিরুল

সাসপেনশনের হুঁশিয়ারি মমতার, মনোনয়ন তুললেন ক্ষুব্ধ মনিরুল

Online Desk এপ্রিল 6, 2026
5.jpg

ওঙ্কার ডেস্ক: সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন সুপ্রিমো। তার ২৪ ঘণ্টা যেতে না যেতেই নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন ফরাক্কার ক্ষুব্ধ বিদায়ী বিধায়ক মনিরুল ইসলাম।
সোমবার তিনি জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে আলাদা করে নির্বাচনী লড়াইয়ের ময়দান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন, ফরাক্কার তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলামের হয়ে ভোট প্রচারে নামবেন।
দল নিয়ে বরাবরই স্বমেজাজে থাকেন মমতা। ভোটের মুখে প্রচারে জোর দিয়েছেন। তারমধ্যেই মনিরুল ইসলামকে নিয়ে জল ঘোলা। ময়দানে নেমে নিজেই সেই সমস্যার সমাধান করলেন মমতা।
ফরাক্কা আসন ২০২১ সালে জিতেছিলেন মনিরুল। কিন্তু ছাব্বিশের ভোটে এই আসনে প্রার্থী বদল করেছে দল। আমিরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। তাতে ক্ষুব্ধ হয়ে মনিরুল নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। এদিকে ফরাক্কা থেকে কংগ্রেস প্রার্থী মাহাতাব শেখ এসআইআর জটে মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়ায় মনিরুল তাঁর বদলে ফরাক্কা থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। এরপর শনিবার সামসেরগঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে মঞ্চ থেকেই এনিয়ে কড়া মন্তব্য করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বললেন, ”ফরাক্কার বিধায়ককে বলছি, শুনেছি তিনি মনোনয়ন জমা দিয়েছেন। টিকিট না পেয়ে আমি তাঁকে বলছি প্রত্যাহার করে নিতে। না করলে আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমানকে বলছি, দল থেকে তাঁকে বহিষ্কার করতে।”তারপরই এই সিদ্ধান্ত নিলেন মনিরুল।

Post Views: 109

Continue Reading

Previous: প্রচারে টাকা বিলি পদ্মশিবিরের প্রার্থীর! ভাইরাল হতেই সাফাই দিলেন ‘এআই ছবি’
Next: কলকাতায় হতে পারে পাক-মদতে পুষ্ট জঙ্গী হামলা! খোয়াজা আসিফের মন্তবের জেরে সতর্কবার্তা গোয়েন্দা সংস্থার

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.