Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দক্ষিণ ২৪ পরগণায় পুলিশ পর্যবেক্ষক করা হল ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মাকে

দক্ষিণ ২৪ পরগণায় পুলিশ পর্যবেক্ষক করা হল ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মাকে

Online Desk এপ্রিল 27, 2026
ajay.jpg

ওঙ্কার ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন। ভোটের সময় অশান্তির কারণে খবরের শিরোনামে থাকে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় বিধানসভা নির্বাচন আয়োজিত হবে দ্বিতীয় দফায়। দ্বিতীয় দফার নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিরাপত্তা আঁটোসাঁটো করতে এই এলাকার পুলিশ পররযবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার অজয় পাল শর্মাকে।

রাজ্যে ১১ জন নতুন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকার পপ্রথম দিকেই রয়েছে উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার। ভাঙড়-সহ এই কেন্দ্রে বিশেষ নজর রয়েছে কমিশনের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুষ্কৃতীদের বুকে ত্রাস তৈরি করতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশন। নির্বিঘ্নে যাতে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা যায় সে কারণে অজয় পাল শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা নির্বাচন হয়। রাজ্যের ১৬ জেলার ১৫২ আসনের ভোট মোটের ওপর নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ।

তবে এই নিয়োগ নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস কমিশনের এই পদক্ষেপের সমালোচনা করেছে। জোড়াফুল শিবিরের দাবি, এই জেলায় ভোটে কী এমন ঘটবে যার জন্য ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আনতে হল? ভয়ের পরিবেশ তৈরি করতে নির্বাচন পরিচালক সংস্থা এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ শাসকদলের। প্রসঙ্গত, অজয় পাল শর্মা ২০১১ সালের উত্তরপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার। আদতে লুধিয়ানার বাসিন্দা অজয় ছিলেন একজন দাঁতের ডাক্তার। কিন্তু সেই পেশা ছেড়ে পুলিশের পে|শায় যোগ দেন। বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি।

Post Views: 113

Continue Reading

Previous: ফের পর্দায় ফিরছেন করণ জোহার, শুরু হতে চলেছে কফি উইথ করণ শো
Next: ‘সরকারি নিয়োগ সময়ে হবে’, জগদ্দলের সভা থেকে প্রতিশ্রুতি মোদীর

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.