Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের পর্দায় ফিরছেন করণ জোহার, শুরু হতে চলেছে কফি উইথ করণ শো

ফের পর্দায় ফিরছেন করণ জোহার, শুরু হতে চলেছে কফি উইথ করণ শো

Online Desk এপ্রিল 27, 2026
derf.png

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরতে চলেছে বলিউডের জনপ্রিয় টক শো কফি উইথ করণ। অনুষ্ঠানের সঞ্চালক ও নির্মাতা করণ জোহর নিজেই জানান, উৎসবের মরশুমে দীপাবলির সময়েই শুরু হবে নবম সিজন। শেষবার এই অনুষ্ঠান দেখা গিয়েছিল বছর দুয়েক আগে। ফলে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে নতুন পর্ব নিয়ে আগ্রহ ও কৌতূহল তুঙ্গে।
গত পর্বে একাধিক তারকার উপস্থিতি যেমন নজর কেড়েছিল, তেমনই বিতর্কও পিছু ছাড়েনি। বিশেষ করে রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন-এর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে খোলামেলা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছিল। তাঁদের সম্পর্কের নানা দিক নিয়ে অকপট স্বীকারোক্তি অনেকেরই ভাল লাগেনি, ফলে সমালোচনার ঝড় ওঠে সেই সময়। শুধু তাঁরাই নন, এই পর্বে হাজির ছিলেন একাধিক প্রজন্মের তারকারা। প্রবীণ থেকে নবীন সবাই মিলে জমিয়ে তুলেছিলেন আড্ডা। শর্মিলা ঠাকুর থেকে সইফ আলি খান, করিনা কাপুর, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর, রানি মুখোপাধ্যায়, কাজল, অজয় দেবগণ বহু অতিথি তালিকায় ছিল।
২০০৪ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানের মূল আকর্ষণই হল তারকাদের নির্ভেজাল আড্ডা ও কথোপকথন। তবে সেই খোলামেলা আলোচনাই বারবার বিতর্কের সৃষ্টি করেছে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল কঙ্গনা রানাওয়াত-এর উপস্থিতিকে ঘিরে। তবে এবার সব মিলিয়ে, নতুন পর্বে আবারও কতটা খোলামেলা আলোচনা-আড্ডা, আর কি কি অপেক্ষা করছে সেই প্রশ্নই এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। তবে অপেক্ষা বেশ কিছুটা দীর্ঘ। পুজোর পরই শুরু হবে এই শো।

Post Views: 107

Continue Reading

Previous: দ্বিতীয় দফা ভোটের আগে ফের অগ্নিগর্ভ জগদ্দল, থানার ভেতরেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত এক কেন্দ্রীয় জওয়ান
Next: দক্ষিণ ২৪ পরগণায় পুলিশ পর্যবেক্ষক করা হল ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ অজয় পাল শর্মাকে

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.