Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না সরকারি কর্তারা, নির্দেশিকা জারি নবান্নের

অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না সরকারি কর্তারা, নির্দেশিকা জারি নবান্নের

Online Desk মে 21, 2026
1000327182.jpg

ওঙ্কার ডেস্ক: অনুমতি ছাড়া সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করতে পারবেন না সরকারি আধিকারিক তথা উচ্চ পদস্থ কর্তারা, এমনই নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে সংবাদমাধ্যমে মন্তব্য করা, সরকারি নথি বা তথ্য প্রকাশ করা থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া প্রোগ্রামে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

বুধবার প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকাটি ইতিমধ্যে রাজ্যের সমস্ত দফতর, কমিশনার, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য রাজ্যে প্রথম বার বিজেপি সরকার ক্ষমতায় এসে একাধিক কড়া পদক্ষেপ করেছে। সরকারি কর্তারা সংবাদ মাধ্যমের সামনে অতীতে বিভাগীয় বিষয়ে মুখ খুলতেন, তাতে রাশ টানতে এই উদ্যোগ নয়া সরকারের।

নির্দেশিকায় বলা হয়েছে শুধু সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলায় নিষেধাজ্ঞা নয়, বেসরকারি ভাবে তৈরি বা স্পনসরড অনুষ্ঠানেও যোগদান করতে হলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। সংবাদ মাধ্যমের কাছে কোনও সরকারি তথ্য বা প্রশাসনিক নথি প্রকাশ করা যাবে না। এমনকি সরকারের অনুমতি ছাড়া কোনও কর্মী সংবাদ মাধ্যমে লিখতে পারবেন না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এটি আইএএস, ডবলিউবিসিএস, পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস (ডাবলুবিপিএস)-এর আধিকারিকদের পাশাপাশি রাজ্যের অন্যান্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য।

Post Views: 104

Continue Reading

Previous: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস
Next: সকাল ৯ টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়ল ফলতার পুনঃনির্বাচনে?

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.