Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

ইরানের তেল ঘাঁটিতে ইজরায়েলি হামলায় বিস্মিত হোয়াইট হাউস! ক্রমে কি নিয়ন্ত্রণ হারাচ্ছেন ট্রাম্প?

Online Desk মার্চ 9, 2026
iran-fire.jpg

ওঙ্কার ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম বড় মতবিরোধ দেখা দিল ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। রবিবার ইরানের তেল ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজরায়েল। যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, চার জন নিহত হওয়ার খবরও মিলেছে। এই আবহে নেতানিয়াহু বাহিনীর এই হামলা নিয়ে বিস্মিত হোয়াইট হাউস। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এটি প্রথম বড় মতবিরোধ বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

রিপোর্ট অনুসারে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পরে ইজরায়েলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মতবিরোধ প্রকাশ্যে। রবিবার ইরানে যে তারা হামলা চালিয়েছে এ বিষয়ে তেল আবিবের তরফে ওয়াশিংটনকে জানানো হয়েছিল। ইজরায়েলের দাবি, ঘাঁটিগুলি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য জ্বালানির যোগান দিচ্ছিল। কিন্তু আক্রমণগুলি এতটাই তীব্র ছিল, যা মার্কিন যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি। এক মার্কিন কর্তার কথা অনুযায়ী, হামলার বিস্তৃতি নিয়ে মার্কিন সামরিক বাহিনী বিস্মিত। এটি ভাল বলে আমরা মনে করি না বলেও জানিয়েছেন তিনি। আর এর ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইরানের উপর হামলায় ওয়াশিংটন কি তবে ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে?

যদিও এই হামলা নিয়ে হোয়াইট হাউস বা ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর কেউই এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি। উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানের আশেপাশে ইজরায়েলি সেনাবাহিনী তিনটি তেল ডিপো এবং একটি শোধনাগারে হামলা চালিয়েছে। যার ফলে শহর কার্যত বিধ্বস্ত অবস্থায়। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সেই সঙ্গে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইজরায়েলের এই হামলার পর বৃষ্টির ফোঁটাও কালো হয়ে গিয়েছে। ‘অ্যাসিড বৃষ্টি’র আবহে মানুষকে ঘরের ভিতরে থাকার জন্য বলা হয়েছে।

Post Views: 17

Continue Reading

Previous: এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের
Next: শিরোনামে হিনা খান, মেজাজ হারিয়ে চিৎকার করে উঠলেন অভিনেত্রী! আসলে ঘটনাটি কি?

সম্পর্কিত গল্প

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026

You may have missed

putin.jpg

ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইকে শুভেচ্ছা রাশিয়ার

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026
sed.png

ভারতের জয়ে উল্লাসে ক্রিকেটপ্রেমীরা, ক্যামেরা বন্দি হল হার্দিক-মাহিকার একান্ত মুহুর্ত

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.