Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অবলা পশুদের পাশে পশুপ্রেমী সংগঠন “আয়ুদার”

অবলা পশুদের পাশে পশুপ্রেমী সংগঠন “আয়ুদার”

Online Desk জানুয়ারি 18, 2024
20240118_154824.jpg

জয়ন্ত সাহা,আসানসোল:কেউ একটু উষ্ণতা অথবা নিরাপদ আশ্রয়ের খোঁজে আশ্রয় নিয়েছিলো গাড়ির তলায়। কেউ আবার হয়তো ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে রাস্তা পারাপার করছিল। কিন্তু চালকদের অসাবধানতা এবং গাড়ির দুরন্ত গতি কেড়ে নিয়েছে তাদের হাঁটাচলা করার ক্ষমতা।
এমনই অসহায় অবলা পশুদের সাহায্যার্থে গড়ে উঠেছে পশুপ্রেমী সংগঠন “আয়ুদার”।
পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে “আয়ুদার” নামের একটি পশুপ্রেমী সংগঠন । এই সংগঠনের সদস্যরা দুর্ঘটনার শিকার বিভিন্ন পশুপাখি, এবং কুকুর, বিড়াল, গরু কে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন । সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সেখানেই রাখার ব্যবস্থা করা হয়। তবে এখানেই থেমে থাকেন না তারা। সারা বছর তারা এই নিরীহ প্রাণগুলিকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করেন। সচেতনতার বার্তা নিয়ে হাজির হয়ে যান রাস্তায় রাস্তায়। ‘
এই পশুপ্রেমী সংগঠনের সভাপতি তারাশঙ্কর নাগ বলছেন, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ মানে তো শুধুমাত্রই মানুষের প্রাণ রক্ষা নয়,পশুদের ও। তাই তারা
সাবধানে গাড়ি চালাতে আবেদন করেছেন । তাতে যেমন মানুষের প্রাণ বাঁচবে । তেমনি আশপাশে ঘুরে বেড়ানো নিরীহ প্রাণও রক্ষা পাবে সহজেই। পশুপ্রেমী সংগঠন “আযুদার”এর এই অভিনব উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সমাজের সব শ্রেণীর মানুষ।

Post Views: 133

Continue Reading

Previous: ঝাড়খণ্ডের দুই কয়লা ব্যবসায়ীর বাড়ী ও অফিসে আয়কর হানা
Next: দিপালী বেঁচেও মরে আছে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.